একনজরে
চোরাই কাঠ উদ্ধারগাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার ভোরে এক ট্রাক চোরাই কাঠ আটক করা হয়েছে। আটক করা কাঠের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। চন্দ্রা চেকপোস্ট সূত্রে জানা গেছে, একদল বনদস্যু উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে একটি ট্রাকে করে দুই শতাধিক গজারির গাছ ঢাকায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সহকারী বন সংরক্ষক সাজ্জাদ হোসেন ও ডেপুটি রেঞ্জার তৌহিদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রাকসহ গাছগুলো আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।কারাদণ্ডনেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল মঙ্গলবার আবুল মিয়া নামের এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার গন্ডা ইউনিয়নের একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল একই গ্রামের আবুল মিয়াকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে কেন্দুয়ার ইউএনও মোহাম্মদ রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিহুমকিদাতা গ্রেপ্তারসিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামকে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরপর র্যাব-১২-এর সদস্যরা অভিযান চালিয়ে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে হুমকিদাতা চান মিয়াকে শহরের এসএস রোডের আসাদ গেস্টহাউস-সংলগ্ন একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করেন। চান মিয়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা গ্রামের (করুপের চর) মো. জামাল শেখের ছেলে। তাকে সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগলা কাটা লাশঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের পতিত জমি থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ অজ্ঞাত এক যুবকের (৩০) গলা কাটা লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কমল কুমার চাকী জানান, ঘটনার তদন্ত চলছে। তবে খুনের কারণ জানা যায়নি। ঠাকুরগাঁও প্রতিনিধি