একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুডেন্টস ক্যাম্পেইনযৌন হয়রানির বিরুদ্ধে গত মঙ্গলবার ডুমুরিয়া উপজেলা সদরের শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদীপন ও বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এই কার্যক্রমের মধ্যে ছিল প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা ইত্যাদি। গোপীনাথ রাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী। এ সময় বক্তব্য দেন শোভারানী হালদার, হাফিজুর রহমান চৌধুরী, আবদুর রশীদ বিশ্বাস, তাপস হালদার, নওশের আলী মোড়ল। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিমন্দিরে চুরিনড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের শ্রীশ্রী ভুবনেশ্বরী মায়ের মন্দিরে চুরি হয়েছে। চোর কষ্টিপাথরের ভুবনেশ্বরী মূর্তির মাথার মুকুটের একাংশ চুরি করেছে। গত সোমবার এ ঘটনা ঘটে। শেখহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সংঘবদ্ধ দল মূর্তিটি পাচারের উদ্দেশ্যেই এ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নড়াইল প্রতিনিধি