একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুল স্বীকার করে...পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বাসিন্দা মিনারা বেগম উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী মৌজার আড়াই একর জমির ধান কেটে নেওয়ার অভিযোগে গত ২৮ ডিসেম্বর চরলক্ষ্মী গ্রামের মো. চান মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলায় একই গ্রামের আনিস পেয়াদার ছেলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী মো. রিপনকেও (৭) আসামি করা হয়। গত বুধবার রিপন আদালতে হাজির হলে বিচারক মো. নূরুজ্জামান তাকে মামলা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে শিশুকে আসামি করার অভিযোগে বাদী মিনারা বেগমকে নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ওই দিন বিকেলে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আদালত তাঁকে মুক্তি দেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি