একনজরে
সংবর্ধনা হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিয়েছে বাহুবল কল্যাণ সমিতি। গতকাল শনিবার উপজেলা সভাকক্ষে বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ চৌধুরী। বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি গ্রেপ্তার ৩ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল শনিবার অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাঁরা ওই ফেনসিডিল একটি ইঞ্জিনচালিত নৌকায় করে মেঘনা নদী দিয়ে নরসিংদী নিয়ে যাচ্ছিলেন। পরে অভিযান চালিয়ে তাঁদের ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিকমিটি গঠন১৪ জানুয়ারি বোদা উপজেলার গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পঞ্চগড় জেলা ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের (বাংলাদেশ অধ্যায়) জেলা কমিটি গঠন করা হয়। দীনেশ চন্দ্র সাহাকে সভাপতি ও বিমল চন্দ্র বর্মণকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তিশিক্ষামেলাকুড়িগ্রামে দুই দিনব্যাপী শিক্ষামেলা শুরু হয়েছে। গতকাল শনিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন তোফায়েল হোসেন, আবদুল হামিদ, রাশেদুজ্জামান বাবু প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন১৪ জানুয়ারি বোদা উপজেলার গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পঞ্চগড় জেলা ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের (বাংলাদেশ অধ্যায়) জেলা কমিটি গঠন করা হয়। দীনেশ চন্দ্র সাহাকে সভাপতি ও বিমল চন্দ্র বর্মণকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের রংপুর বিভাগের সমন্বয়কারী প্রফুল্ল চন্দ্র রায়। বিজ্ঞপ্তিশ্রমিক নিহতনড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে গত শুক্রবার মাহাবুব শিকদারের চালকলের চাকার সঙ্গে মাফলার ও লুঙ্গি জড়িয়ে শ্রমিক চুন্নু মোল্লা (৪৫) মারা যান। তাঁর বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধোয়াখোলা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকলে কাজ করার সময় চলন্ত চাকায় কাপড় জড়িয়ে তাঁর মৃত্যু হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি