একনজরে
জীবনযাত্রা মেলাগ্রামীণ কৃষি সংস্কৃতি ও খেলাধুলাকে উপজীব্য করে আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় তিন দিনব্যাপী গ্রামীণ জীবনযাত্রা মেলার আয়োজন করে। গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ জিয়াউর রহমান মেলার উদ্বোধন করেন। মেলায় কামার, কুমার, তাঁতী ও কৃষিবিষয়ক ১৮টি স্টল রয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জগুদামে অগ্নিকাণ্ডব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে গত শনিবার রাত সাড়ে আটটায় অগ্নিকাণ্ডে পাটের গুদাম পুড়ে গেছে। কসবার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, এতে তাঁর ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমোটরসাইকেল ছিনতাইমাগুরা শহরের পারনান্দুয়ালি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে গত শনিবার সকালে একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের মির্জা জুয়েল তাঁর মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে মাগুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁদের আহত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। মাগুরা প্রতিনিধি