একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রে পেঁচিয়ে মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ধান মাড়াইয়ের যন্ত্রে পেঁচিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের কৃষক মো. ফরিদ মিয়া (৪০) বাড়ির উঠানে ধান মাড়াইয়ের সময় তাঁর গায়ের চাদর মাড়াইযন্ত্রে আটকে গেলে তিনি যন্ত্রটির সঙ্গে পেঁচিয়ে যান। উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিআটককিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সফিকুল নামের এক কলেজছাত্রকে আটক করা হয়েছে। কুলিয়ারচর থানার ওসি সুব্রত কুমার জানান, গতকাল সোমবার দুপুরে ভোট গ্রহণ চলাকালে সফিকুল খাবার নিয়ে কেন্দ্রের ভেতর যান। ভ্রাম্যমাণ আদালত তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সফিকুল জানান, তিনি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেরাজ আহমেদের ছেলে। তাঁর বাবার নির্বাচনী এজেন্টদের খাবার পরিবেশনের জন্য তিনি কেন্দ্রের ভেতরে যান। নিজস্ব প্রতিবেদক, ভৈরবনির্বাচন সম্পন্নমাগুরা জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গত রোববার অনুষ্ঠিত হয়েছে। বার ভবনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মজিদ সভাপতি ও মাহবুব মোর্শেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন, তুষার কান্তি বিশ্বাস, সাজিদুর রহমান, শাহিনা আক্তার, চৌধুরী আলি মুর্তজা, ওয়াজেদা সিদ্দিকী, প্রসন্ন কুমার বিশ্বাস, অমিত মিত্র, মশিয়ার রহমান, হারুন অর রশীদ, মুন্সী মফিজুল ইসলাম, শামসুল আলম, সঞ্জিত বিশ্বাস ও মেহেদী হাসান। মাগুরা প্রতিনিধিদুজনের কারাদণ্ডপ্রকাশ্যে হেরোইন সেবনের দায়ে গাইবান্ধা শহরের ভিএইড রোডের নারায়ণ চন্দ্র (৩৫) ও সাদেকুর রহমান (২৫) নামের দুই যুবককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন। পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে নারায়ণ ও সাদেকুর ভিএইড রোডের থানসিংহপুর তহশিল অফিসের সামনে হেরোইন সেবন করছিলেন। এ সময় তহশিল অফিস পরিদর্শনে গিয়ে গাইবান্ধা সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজার রহমান তাঁদের হাতেনাতে আটক করেন। তাঁদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গাইবান্ধা প্রতিনিধি