একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরোধে কমিটিঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা ও আখাউড়ার মধ্যবর্তী বিভিন্ন রেলস্টেশনে অবৈধভাবে চলন্ত ট্রেন থামানো ও চোরাচালান প্রতিরোধে গত সোমবার ১৭ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মজিবর রহমান উপস্থিত ছিলেন। মো. জসিম উদ্দিন সভাপতি, মো. শাহআলম সহসভাপতি ও স্টেশন মাস্টার মো. নুরুল ইসলাম কমিটির সদস্য সচিব হয়েছেন। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমনোনয়নপত্র দাখিলঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৩ ফেব্রয়ারি। এ নির্বাচনে ১১টি পদে মহাজোট ও চারদলীয় জোট সমর্থক আইনজীবীদের দুটি প্যানেল গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে সভাপতি পদে মাহাবুবুর রহমান তালুকদার ও মমিনউদ্দিন খলিফা, সহসভাপতি পদে এম এ জলিল ও হারুন-অর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিব কুমার বিশ্বাস ও জহিরুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ইউসুফ আলী মোল্লা। ঝালকাঠি প্রতিনিধি