একনজরে
মন্দিরে চুরিফরিদপুরের ভাঙ্গায় পাশাপাশি অবস্থিত তিনটি মন্দিরে চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মন্দির তিনটি হলো ভাঙ্গা পৌর এলাকার ছিলাধরচর শ্মশানঘাটের রাধাকৃষ্ণ, কালী ও মনসামন্দির। মন্দিরগুলোর পুরোহিত সদরদী গ্রামের মানিক চক্রবর্তী (২৮) জানান, চোরেরা প্রতিটি মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রতিমার শরীরের সোনা ও রুপার অলংকার এবং পিতলের পূজার সামগ্রীসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। ফরিদপুর অফিসব্যবসায়ী গ্রেপ্তারবগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে গত সোমবার রাতে বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যুর ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম টুকু মিয়া (৪০)। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী জানান, মহাস্থানগড় এলাকা মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিমহানামযজ্ঞ শুরুকুমিল্লার দাউদকান্দি উপজেলার ২২ নম্বর মোহাম্মদপুর (পূর্ব) ইউনিয়ন মালীগাঁও (বায়নগর) গ্রামে মহানাম কীর্তন শুরু হবে। ২২ জানুয়ারি শুরু হয়ে চার দিন চলবে এ কীর্তন। শ্রীশ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ২৩ ও ২৪ জানুয়ারি হবে তারকব্রহ্ম মহানাম কীর্তন। ২৫ জানুয়ারি লীলা কীর্তন মহোৎসব ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা ও কুমিল্লা থেকে ছয়টি দল অংশ নেবে। বিজ্ঞপ্তি।