একনজরে
বখাটেপনার দায়েকলেজে যাওয়া-আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করত জনি। এ জন্য মেয়েটির পক্ষ থেকে জিডি করা হয়। এরপর এলাকাবাসী মিলে সালিস ডাকলে মুচলেকা দেয় সে। কিন্তু এর পরও থামেনি সে। বুধবার কলেজ থেকে ফেরার পথে আবার মেয়েটিকে লাঞ্ছিত করে জনি। পরে পুলিশ বখাটে জনিকে গ্রেপ্তার করে। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। এ ব্যাপারে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘জনিকে গ্রেপ্তারের পর আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।’ সুনামগঞ্জ প্রতিনিধিবিক্ষোভব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার দ্রুত সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে নৌশ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, সড়ক সংস্কারের নামে অনেক আগে ঠিকাদাররা খেয়াঘাটের মাটি কেটে নিয়ে গেলেও সংস্কার কাজ শুরু করেনি। এতে খেয়াঘাট এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রী পারাপার বিঘ্নিত হচ্ছে। তারা দ্রুত সড়কটি ব্যবহার উপযোগী করার দাবি জানান। নিজস্ব প্রতিবেদক, ভৈরব কারাদণ্ডনেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে পাভেল মিয়া নামের এক রিকশাচালককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার মানশ্রী গ্রামের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন পার্শ্ববর্তী মাঘান গ্রামের পাভেল মিয়া। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত এসে তাঁকে ওই দণ্ডাদেশ দেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিজেল-জরিমানা সরকারি জমি থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত সাত ব্যক্তির প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পরে আদালত তাঁদের জেল হাজতে প্রেরণ করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম ভুঁইয়া ও আবু হাসনাত মো. আরেফিন বুধবার বিকেলে এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা পঞ্চগড় সদর উপজেলার মীরগড় ও বাগানবাড়ী এলাকার বাসিন্দা। তাঁরা মীরগড় এলাকার করতোয়া নদী সংলগ্ন বন বিভাগের জমি থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছিলেন। পঞ্চগড় প্রতিনিধি