একনজরে
কুপিয়ে জখমচাঁদা দাবি করে না পেয়ে একদল সন্ত্রাসী ফেনীর ছাগলনাইয়া জমদ্দার বাজারের নিউমার্কেটের আল মদিনা কসমেটিকস অ্যান্ড গার্মেন্ট নামে একটি দোকানের মালিক আক্তার হোসেনকে (২৮) কুপিয়ে জখম করেছে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ওই ব্যবসায়ী বৃহস্পতিবারই ছাগলনাইয়া থানায় মামলা করেছেন। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিজালিয়াতির খেসারত!কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহ মোশারফ হোসেন শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে মনোনয়নপত্রে বয়স বাড়িয়ে লিখেছিলেন। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী তাঁর বয়স হয়েছিল ২৪ বছর এক মাস এক দিন। কিন্তু হলফনামায় তিনি তাঁর বয়স ২৫ বছর উল্লেখ করায় রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশন বরাবরে চিঠি পাঠিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার