একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ বছর পর৩২ বছর পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণকাজ উপাচার্য এম আলাউদ্দিন গতকাল শনিবার উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান আলী, প্রক্টর মো. মাহবুবুল আরফিন, প্রধান প্রকৌশলী মকবুুল হোসেন প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের দক্ষিণ পাশে ৩০ লাখ টাকা ব্যয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এর নির্মাণকাজ তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। কুষ্টিয়া অফিসক্ষমা চাইলেন গ্রামপুলিশনেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামের গ্রামপুলিশ (দফাদার) মো. জাহাঙ্গীর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গ্রামের লোকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকারও করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের মো. মোস্তফার বাড়িতে সালিস বৈঠকে তিনি এই ক্ষমা চান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি সহায়তার বিভিন্ন কার্ড করিয়ে দেওয়ার নাম করে এলাকার মহিলাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন এবং মাদকদ্রব্য দিয়ে নিরীহ লোকদের ফাঁসানোর চেষ্টা করেছেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিভারতীয় নাগরিককেবাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে জেলা কারাগারে বন্দী নয়জন ভারতীয় নাগরিককে শীতবস্ত্রসহ দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদ্দার, কারাধ্যক্ষ আবদুল বারেক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন খাঁন, সেক্রেটারি ফজলুর রহমান, নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, রফিকুল ও মুহা. শামসুজ্জোহা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি