একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেনেড উদ্ধারজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের আনোয়ারুল ইসলামের বাড়ির পাশের পুকুর থেকে গত রোববার পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ির গৃহপরিচারকেরা গ্রেনেড দুটি উদ্ধার করে। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানার পুলিশ ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। আনোয়ারুল ইসলাম ও থানা সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে পুকুরের মাটি কাটতে গিয়ে গৃহপরিচারকেরা গ্রেনেড দুটির সন্ধান পায়। ক্ষেতলাল থানার এসআই জিল্লুর রহমান বলেন, গ্রেনেড দুটি আনেক দিন আগের। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিনছিমনে ফেনসিডিলমাগুরায় গত রোববার একটি শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমনে তল্লাশি চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বেলা দেড়টায় মাগুরার পুলিশ সুপার প্রলয় চিসিমসহ গোয়েন্দা পুলিশের একটি দল মাগুরা পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় ওই নছিমনটি থামিয়ে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। এগুলো পরিবহনের অভিযোগে নছিমনের চালক বাবুল মোল্লাকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের গোলাবাড়ী এলাকায়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধিওয়াজ মাহফিলকুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের মাঠে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। কোড়েরপাড় যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ নজির আহমদ ও বিশেষ বক্তা হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত থাকবেন। এতে মাওলানা মাহবুবুর রহমান ও পাণ্ডুঘর দরবারের পীর মাওলানা আবদুল কাদের বিশেষ অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন মহিউদ্দিন খান। বিজ্ঞপ্তি।