একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর মৃত্যুসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গলায় পিঠা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারিক সূত্র জানায়, ধানগড়া ইউনিয়নের ঝাপড়া রাজিবপুর গ্রামের আবদুর রশিদের বাড়িতে গত রোববার পিঠা খেতে আসেন মেয়ে ও জামাতা। সঙ্গে ছিল ওই দম্পত্তির সন্তান দেড় বছর বয়সী সম্রাট। সন্ধ্যায় বাড়িতে চিতই পিঠা তৈরি হচ্ছিল। এ সময় শিশুটি পিঠার ছোট একটি টুকরো মুখে দিলে তা গলায় আটকে যায়। অনেক চেষ্টা করেও সেটি আর তার মুখ থেকে বের করা যায়নি। ঘণ্টা খানেক পর শিশুটি মারা যায়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি৯০ ভরি স্বর্ণ আটককক্সবাজারের টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা স্বর্ণের একটি চালান আটক করেছেন। বিজিবির সদর সীমান্তফাঁড়ির নায়েক সুবেদার তোফায়েল আহমদ জানান, বিভিন্ন ধরনের মালামালের ভেতর লুকিয়ে চালানটি মিয়ানমারে নেওয়া হচ্ছিল। ১০ ভরি ওজনের নয়টি পাতে ৯০ ভরি স্বর্ণ ছিল, যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি২৯৪ ফোন অচলডুমুরিয়া টেলিফোন এক্সচেঞ্জের আওতায় ২৯৪টি ডিজিটাল ফোন পাঁচ দিন ধরে অচল রয়েছে। গ্রাহকেরা অভিযোগ করেন, রিসিভার তুললেই উচ্চস্বরে শব্দ শোনা যাচ্ছে। আবার অনেক ফোনে শব্দই হচ্ছে না। এক্সচেঞ্জের উপসহকারী প্রকৌশলী খায়রুজ্জামান বলেন, সমস্যার কারণ চিহ্নিত করা যায়নি। খুলনার সহকারী প্রকৌশলী (টেলিকম) কৃষ্ণ গোপাল দাস বলেন, টেলিফোনের যত্রাংশগুলোর বয়স পাঁচ বছরের বেশি হওয়ায় কিছু সমস্যা দেখা দিয়েছে। সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি