একনজরে
জন্মোৎসবব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের আনন্দ আশ্রম প্রাঙ্গণে গত মঙ্গলবার ‘মলয়া’ গানের স্রষ্টা সাধক কবি মহর্ষি মনোমোহনের ১৩৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা সরকারি বেতার ও টেলিভিশনে নিয়মিত ‘মলয়া’ সংগীত প্রচারের দাবি জানান। মনোমোহনের পৌত্র ডা. বিল্বভূষণ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। প্রধান অতিথি ছিলেন নবীনগরের উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঘর হস্তান্তরপটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা ইউনিয়নের কমরপুর গ্রামের সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারকে গৃহনির্মাণে সহযোগিতা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি পরিবারকে ঘর ও ছয়টি পরিবারকে তিন শতাংশ করে জমি দেওয়া হয়েছে। লন্ডনে অবস্থিত বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহায়তায় গতকাল বুধবার এসব হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মালেক আকন্দ। প্রধান অতিথি ছিলেন সামি রহমান চৌধুরী। আরও ছিলেন কামাল জাহাঙ্গীর মিয়া, আবুল কালাম আজাদ, ইয়াফর আলী, এম কে জামান, আবু তাহের, আনিসুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুস ছালাম আকন্দ প্র্রমুখ। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিটিফিন খেয়ে অসুস্থগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ১০ নম্বর বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রধান শিক্ষক শেখ জাহিদুল ইসলাম জানান, ‘ওই শিক্ষার্থীরা একটি শ্রেণীকক্ষে বসে টিফিন খাচ্ছিল। আমি গিয়ে দেখি, তারা মাথা তুলতে পারছে না। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। বিদ্যালয়ের মাঠ থেকে এ সময় নাসিরুল্লাহ নামের এক তরুণকে আটক করা হয়। ছাত্র সেজে শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের খাবারে নেশাজাতীয় দ্রব্য মেশানোর কথা স্বীকার করেছে সে।’ টুঙ্গিপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, এলাকাবাসী বিষয়টি মিটিয়ে ফেলার দায়িত্ব নিয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি