একনজরে
একজনের যাবজ্জীবনবগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাত লক্ষাধিক টাকা আত্মসাতের দায়ে ওই কার্যালয়ের পরিবার পরিকল্পনা সহকারী (সাময়িক বরখাস্ত) গজেন্দ্রনাথ অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার বগুড়ার বিশেষ জজ মো. আবদুল মতিন এ রায় দেন। গজেন্দ্রনাথ ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের ২৬ আগস্ট পর্যন্ত উল্লিখিত কার্যালয়ের ১০ জনের তহবিলের সাত লাখ ১৬ হাজার ৪০০ টাকা ভুয়া কাগজপত্র তৈরি করে তুলে তা আত্মসাৎ করেন। এ ঘটনায় পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁঁর বিরুদ্ধে মামলা করে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেক শিশু আহত হয়েছে। মারা যাওয়া শিশুর নাম আলামিন (৬)। সে বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের জামাত আলীর ছেলে। আহত শিশুর নাম আসাদুল (৭)। সে আলামিনের বন্ধু। বাড়ির পাশে ইউক্যালিপটাস গাছের মগডালে উঠে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আসাদুলকে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জচোলাই মদ জব্দবগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের আবুল সোনারের ছেলে ঠান্ডু মিয়া ও ফটিকউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন মণ্ডল গত বুধবার একদল পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদকব্যবসায়ীরা পালিয়ে যান। এ ঘটনায় ঠান্ডু মিয়া ও ফটিকউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা করেছে। ধুনট (বগুড়া) প্রতিনিধিমা-সমাবেশপ্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত বুধবার গাজীপুর সদরের মেঘডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশের আয়োজন করা হয়। টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজুর রহমান। এতে সনাকের গাজীপুর শাখার আহ্বায়ক মো. শহীদ উল্লা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা আক্তার, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি রানী চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। গাজীপুর প্রতিনিধি