একনজরে
১৭ বছর কারাদণ্ডবাগেরহাটে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে আবদুল কাদের শেখ (২৮) নামের এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনাল তৃতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ড পাওয়া কাদের শেখের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামে। ২০০৩ সালে কাদেরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ দেশে তৈরি একটি কাটা বন্দুক ও আটটি গুলি উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়। বাগেরহাট প্রতিনিধিবাজারে আগুনকক্সবাজারের চকরিয়া উপজেলার কুতুববাজারে গত বুধবার দিবাগত রাত একটায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে একটি বিপণিবিতানের ১৪টি দোকান, দুটি ট্রাক ও একটি বৈদ্যুতিক খুঁটি পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। ওই বাজারের একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিমদ পান করায়...মদ পান করার দায়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পাঁচজনকে ছয় মাস করে করাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত তাদের এ কারাদণ্ড দেন। আদালতের নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইব্রাহিম খান। দণ্ড পাওয়া পাঁচজন হলো—সান্তাহার পৌর এলাকার জিয়াউল হক, কোমলদোগাছির জিয়াউর রহমান, পোস্ট অফিস পাড়ার নূর ইসলাম, পুরাতন বাজারের সোলেমান, কোলাদীঘি গ্রামের মজনু মিয়া। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি