একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনমৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের তৃতীয় সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সরকারঘোষিত নিম্নতম মজুরি কার্যকর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়ন, শ্রীমঙ্গলে পূর্ণাঙ্গ শ্রম আদালত চালু, ৯০ দিনের মধ্যে শ্রমিকের সব পাওনা নিষ্পত্তিসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিরঞ্জন দাশ। সম্মেলনে মোস্তফা কামালকে সভাপতি ও এখলাছুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক করে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার প্রতিনিধিসড়ক অবরোধনয় মাস আগে খুলনা-কালনা সড়কের নড়াইলে চিত্রা ব্রিজের সংযোগ সড়কের কুড়িগ্রাম-মাছিমদিয়া এলাকায় প্রায় দুই কিলোমিটার অংশে কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। সড়কের আধা কিলোমিটারের কাজ এখন পর্যন্ত সম্পন্ন না হওয়ায় স্থানীয় কয়েক শ পরিবার ধুলা আর ময়লায় অতিষ্ঠ হয়ে উঠেছে। এ অংশটুকু দ্রুত সংস্কারের দাবিতে এলাকার দেড় শতাধিক নারী-পুরুষ গত শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়ক অবরোধ করেন। এতে নড়াইল-কালনা ও যশোর-খুলনা রুটে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। নড়াইল প্রতিনিধিমানববন্ধন, বিক্ষোভগত বৃহস্পতিবার প্রকাশিত ডিগ্রি পাস কোর্স পরীক্ষার ফলাফলে কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল বিষয়ের ১০৫ জন পরীক্ষার্থীর সবাইকে অকৃতকার্য দেখানোয় তাঁরা গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা একপর্যায়ে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকদের কক্ষ থেকে বের করে দেন। ফলে সব বিভাগের ক্লাস বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিগ্রি পাস কোর্সের ভূগোল বিষয়ের ফলাফলে বিভ্রান্তি দেখা দিয়েছে। সকালেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, এ বিভ্রান্তি সারা দেশের কলেজেই হয়েছে। কাল সোমবার অথবা মঙ্গলবার এ সমস্যার সমাধান করা হবে।’ কুষ্টিয়া অফিস