একনজরে
শোভাযাত্রাসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে লাইব্রেরি ভবনের সামনে কেক কাটা হয়। দুপুর দেড়টায় কিনের নিজস্ব ওয়েবসাইট (www.kinsust.com) উদ্বোধন করা হয়। এ সময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক হালিমা খাতুন ও সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতামরিচগাছ কর্তননেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোজাফফরপুর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে গত শনিবার রাতে দুর্বৃত্তরা এক কৃষকের প্রায় ৮০ শতক জমির মরিচগাছ কেটে ফেলেছে। এতে হিটন ভূঁইয়া নামের ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। হিটন ভূঁইয়া আক্ষেপ করে বলেন, ‘ধারদেনা করে মরিচের চাষ করেছিলাম। কয়েক লাখ টাকার মরিচ বিক্রি করা যেত। এখন আমার সব শেষ হয়ে গেল।’ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিমানববন্ধনসিলেটের বালাগঞ্জ উপজেলায় মাদক ও যৌন নিপীড়নবিরোধী মানববন্ধন, শোভাযাত্রা ও পথসভা হয়েছে। গতকাল রোববার উপজেলার গোয়ালা বাজারে ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, সংবাদকর্মী, রাজনৈতিক কর্মীসহ বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এসব কর্মসূচি পালিত হয়। যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে ওসমানীনগর থানা প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা, ওসমানীনগর থানা, গোয়ালা বাজার উচ্চবিদ্যালয়, গোয়ালা বাজার মহিলা কলেজ, গণপাঠাগার, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-লরি মালিক সমিতি। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিকিশোরকে জরিমানাএক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলায় মোস্তাফিজ (১৫) নামে এক কিশোরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ওই আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্জয় চক্রবর্তী তাকে এই দণ্ড দেন। দণ্ড পাওয়া মোস্তাফিজ উপজেলার কয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। গত শনিবার স্থানীয় একটি বিদ্যালয়ের এক ছাত্রীকে সে উত্ত্যক্ত করে। পরে স্থানী লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল ইউএনওর কার্যালয়ে হাজির করলে আদালত তাকে জরিমানা করেন। ঝালকাঠি প্রতিনিধিআসামি গ্রেপ্তারফরিদপুরে পুলিশকে লাঞ্ছিত করার মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে ফরিদপুর সদরের আনন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হচ্ছেন মো. জয়নাল মল্লিক, রাহিমা বেগম, আলমগীর হোসেন, মো. জসীমউদ্দীন ও বাবুল মল্লিক। ওই দিন সকালে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মকিম মল্লিককে গ্রেপ্তার করার পর উল্লেখিত ব্যক্তিরা তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ওই দিনই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়। ফরিদপুর অফিস বিরোধের জেরে খুনকুষ্টিয়ার ভেড়ামারার জকসর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার দুপুরে আফাজ মণ্ডল (৪৫) ও লোকমান হোসেনের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে লোকমান হোসেন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আফাজ মণ্ডল আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুষ্টিয়া অফিস