একনজরে
শীতবস্ত্র বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শহরের শিশু পরিবার (বালক) এতিমখানায় জেলার ১৩টি উপজেলার ৩০০ প্রতিবন্ধীকে কম্বল দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, পরিষদের কেন্দ্রীয় সদস্য বাদল রহমান, জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জবৃত্তি প্রদাননেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণীর ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে পেরীরচর মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্ট। গতকাল সোমবার দুপুরে রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা উপবৃত্তি মনিটরিং কর্মকর্তা মাহবুবুল আলম, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবুল কালাম প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিকর্মসূচি ঘোষণামৌলভীবাজারের তিনটি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে উছমানগড় নামে একটি উপজেলা বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উছমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটি গতকাল সোমবার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক মো. সিকান্দর আলী। মৌলভীবাজার প্রতিনিধিবাকী-নবী জয়ীজামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতি ও গোলাম নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত রোববার সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি আবদুস সালাম ও আলতাফুর রহমান, সহসাধারণ সম্পাদক আবদুল হাই, মোকাম্মেল হক, পাঠাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক নূরুল করিম, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক টিটু কুমার সাহা, কার্যকরী সদস্য পদে নুরুল আমিন, হাবিবুর রহমান, রেজাউল হক সিদ্দিকী, বাহাদুর আলম, ইফতেখারুল আলম চৌধুরী ও দিলরুবা আক্তার। জামালপুর প্রতিনিধিভর্তির দাবিবরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু ও শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে গত রোববার দুপুর ১২টায় কীর্তনখোলা নদীর পূর্বপাড় কাউয়ারচর ফেরীঘাট থেকে তালুকদার হাট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ২০১১-১২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শিক্ষাকার্যক্রম শুরু করার জোর দাবি জানান বক্তারা। বরিশাল অফিসদেবীগঞ্জে শিক্ষামেলাপঞ্চগড়ের দেবীগঞ্জের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী শিক্ষামেলা গতকাল সোমবার শেষ হয়েছে। শিশুদের শতভাগ স্কুলে ভর্তি নিশ্চিত এবং ঝরে পড়া রোধ করতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ মেলার আয়োজন করে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বনমালী ভৌমিক, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, ইউএনও আবু জাফর প্রমুখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি