একনজরে
নির্বাচন অনুষ্ঠিতনীলফামারী আইনজীবী সমিতির নির্বাচনে তুষার কান্তি রায় সভাপতি ও সরকারি কৌঁসুলি আলীম উদ্দিন বসুনিয়া সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। গত রোববার আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। এতে তছির উদ্দিন সহসভাপতি, আল ফারুক আবদুল লতিফ সহসাধারণ সম্পাদক, আবদুল ওয়াহেদ বেগ গ্রন্থাগারিক ও আশরাফুল লতিফ কোষাধ্যক্ষ এবং জাহাঙ্গীর আলম সরকার, এনামুল করিম খান, আবুল কালাম আজাদ, রাজকুমার রায়, হামিদুল ইসলাম, কামরুজ্জামান শাসন ও ফারুক শাহ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। নীলফামারী প্রতিনিধিপদত্যাগের হুমকিবগুড়ার শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্য সহযোগী সংগঠনের সব নেতা পদত্যাগ করার হুমকি দিয়েছেন। পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তাঁরা পদত্যাগ করবেন। গত রোববার বিকেলে উপজেলার মহাস্থানগড় রেস্ট হাউসে নির্বাচন-পরবর্তী উপজেলা আওয়ামী লীগের এক যৌথ মূল্যায়ন সভায় তাঁরা এ হুমকি দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিরামগড়ে বৈঠকবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সোমবার খাগড়াছড়ির রামগড়ে বৈঠক হয়। বৈঠকে বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মোহাম্মদ হাফিজুল হক ও বিএসএফের নেতৃত্বে ছিলেন দক্ষিণ ত্রিপুরা উদয়পুর সেক্টরের কমান্ডার ডিআইজি কৈলাশ চান্দ। বৈঠকে সীমান্তের বিভিন্ন সমস্যা ও চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়। রামগড় পৌর মিলনায়তনে বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে আলোচনা বিকেল চারটায় শেষ হয়। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি