একনজরে
অটোরিকশা উদ্ধারহবিগঞ্জের মাধবপুর উপজেলার দুটি স্থান থেকে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া বাস স্টেশন এলাকা থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়। ওই দিন সকালেই মৌলভীবাজার থেকে এটি ছিনতাই করা হয়। একই দিন উপজেলার ছাতিয়াইন সড়ক থেকে জনতা আরেকটি অটোরিকশা আটক করে। পুলিশ এসে এটি উদ্ধার করে নিয়ে যায়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিসুন্নি মহাসম্মেলনপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার বুড়িচং ইন্দ্রবতী জামেয়াতুর রাজা ওয়াল আখতারিয়া মাদ্রাসায় আগামীকাল শনিবার দ্বিবার্ষিক সুন্নি মহাসম্মেলন হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা মুফতি শিহাব উদ্দিন উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ নাজির রাজা আজহারবী। বিজ্ঞপ্তি।পরিদর্শনজাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অধীন পুলিশ পুনর্গঠন প্রকল্পের (পিআরপি) অপরাধ প্রতিরোধ ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম বিষয়ের জাতীয় বিশেষজ্ঞ আবদুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার কেন্দুয়ায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় কেন্দুয়া থানার ওসি মোশাররফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিদুই ডাকাত গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে জামাল হোসেন ও আরিফুর রহমান নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও কসবা থানা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকার সৈয়দাবাদ-কোল্লাপাথর সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টাকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিইউরিয়া আটককক্সবাজারের কুতুবদিয়ার পূর্ব আলী আকবর ডেইল এলাকার আবদুল করিমের বাড়ি থেকে ৫৪ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে সারের বস্তাগুলো ওই বাড়িতে মজুদ রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। কুতুবদিয়া থানার পুলিশ গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এগুলো আটক করে। ইউনিয়ন পর্যায়ে সারের ডিলার আবদুল করিম কৃত্রিম সংকট সৃষ্টি করে এই সার মিয়ানমারে পাচার করতে চেয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি