একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় মসলা উদ্ধার
চোরাচালানবিরোধী ট্রাস্কফোর্স গত শনিবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন কলোনির কয়েকটি বাসায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের প্রায় এক মেট্রিক টন ভারতীয় জিরাসহ বিভিন্ন মসলা উদ্ধার করেছে। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হোসেন। তিনি জানান, অভিযানে ৯২০ কেজি জিরা, ৩০ কেজি সচ, ২৮ কেজি রাঁধুনি, তিনটি চাপ মেশিন ও দুটি ওজন মেশিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ভারতীয় মালামালগুলো প্রাথমিকভাবে নওগাঁ বিজিবির ৪৩ ব্যাটালিয়নের দপ্তরে জমা রাখা হয়েছে।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

কমিটি ঘোষণা
সম্মেলনের ছয় মাস পর অবশেষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ জুলাই রাতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন কমিটি অনুমোদন করেন। সভাপতি পদে ওবায়দুল্লাহ খান, সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে কাবিল হোসেন আকন্দের নাম ঘোষণা করা হয়েছে। অন্যান্য পদে আগামী ৩০ দিনের মধ্যে নাম চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। গত ১৬ জানুয়ারি দীর্ঘআট বছর পর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সমেঞ্চলন অনুষ্ঠিত হয়।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

উপবৃত্তি প্রদান
লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ৪০৯ জন শিক্ষার্থীকে চার হাজার ৯০০ টাকা করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের উপবৃত্তি প্রদান করা হয়। গতকাল রোববার দুপুরে লালমনিরহাট কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, লালমনিরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সফুরা বেগম ও লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক।  লালমনিরহাট প্রতিনিধি

ইফতারিতে নেশাদ্রব্য
ভোলা শহরে ইফতারির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে দুটি পরিবারের সর্বস্ব্ব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অসুস্থ হয়ে তিনটি পরিবারের সাতজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শহরের পাখিরপুল এলাকায় সোহরাব হোসেনের বাড়িতে গত শনিবার বিকেলে এক রিকশাচালক তৈরি ইফতার দিয়ে জানান, সোহরাবের বন্ধু পাঠিয়েছেন। সোহরাব ঢাকায় চাকরি করেন। বাড়ির গৃহিণী রুবিনা বেগম ওই ইফতারি ভাড়াটে আবদুস সোবহান ও কাজের মেয়ে মনোয়ারার পরিবারকেও দেন। ইফতারি খেয়ে অজ্ঞান হয়ে পড়লে জানালার গ্রিল ভেঙে তাদের ঘর থেকে সব মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।  ভোলা অফিস

গ্রেপ্তারের দাবি
ছয় বছরের শিশু ধর্ষণকারীর শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি ডুমুরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে ধর্ষকের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়ে উপজেলা চত্বরে বক্তব্য দেন শেখ আতিয়ার রহমান, জাহানারা বেগম, আবেদা বেগম, হায়দার শেখ। ১০ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে গাছিপাড়ার ফাঁকা বাড়িতে ছয় বছরের এক শিশুকন্যাকে প্রতিবেশী এক বখাটে ধর্ষণ করে। ওই ঘটনার পর শিশুটির পিতা মামলা করেন।  ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

লাশ উদ্ধার
মাগুরার মহমঞ্চদপুর উপজেলার চর মাধবপুর গ্রামের একটি পাটখেত থেকে পুলিশ গত শনিবার বিকেলে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। মহমঞ্চদপুর থানার ওসি ছগির মিঞা জানান, লাশের গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোনো জায়গা থেকে হত্যা করে তাঁকে এখানে ফেলে রাখা হয়েছে। শোনা যাচ্ছে, লাশটি ফরিদপুরের সালদা গ্রামের দয়াল নামে এক ব্যক্তির। এ ব্যাপারে মহমঞ্চদপুর থানায় মামলা হয়েছে।  মাগুরা প্রতিনিধি

বিক্ষোভ
চাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে পল্লী বিদ্যুৎ সমিতিতে হস্তান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সদর উপজেলার তিনটি ইউনিয়নের শত শত মানুষ গতকাল রোববার এ কর্মসূচিতে অংশ নেন। তাঁরা শহরতলির দর্জিঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। পরে তাঁরা জেলা প্রশাসক ইসমাইল হোসেনের কাছে স্মারকলিপি দেন।  চাঁদপুর প্রতিনিধি

কর্মশালা
ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রমে সচেতনতা, সক্ষমতা বৃদ্ধি ও অধিকার রক্ষায় নারীর ভূমিকা কেমন হবে এ নিয়ে মৌলভীবাজারে কর্মশালা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার এ কর্মশালা হয়। এতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশিদা খান সভাপতিত্ব করেন। পরে রাশিদাকে সভানেত্রী ও পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পুষ্পিতা দেবকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।  মৌলভীবাজার প্রতিনিধি

চারা বিতরণ
রোটারি ক্লাব অব কুমিল্লার উদ্যোগে গতকাল রোববার জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ক্লাবের সভাপতি এফ এ এম শাহরিয়ার, রোটারিয়ান পাপড়ী বসু প্রমুখ। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

গ্রেপ্তার ২
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গতকাল রোববার পুলিশ ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সোর্স হিসেবে পরিচিত দুলাল এবং রাজেন্দ্রপুরের আবদুল করিমের ছেলে সোহাগ। চৌদ্দগ্রাম থানার এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

জরিমানা
ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার তিনটি রেস্তোরাঁ ও তিনটি ফলের আড়তকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পচা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে রেস্তোরাঁ মিষ্টিমুখকে ৫০ হাজার, সুরুচি হোটেলকে ২৫ হাজার ও
ইসলামিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ফরমালিনযুক্ত ৭০ বস্তা
খেজুর বিনষ্ট করা হয়।  নিজস্ব প্রতিবেদক, সাভার

নকল তেল কারখানা
বিএসটিআইয়ের মনোগ্রাম নকল করে অনুমোদনহীন সরিষার তেল উৎপাদনের দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারের একটি তেলের কারখানা বন্ধ করে দিয়ে মালিককে জরিমানা করেছেন। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে কে এম আল আমিন জানান, জোড়া গোলাপ খালেছ অয়েল মিল সিলগালা করে কারখানার মালিক আবদুল সামাদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সোনারগাঁ প্রতিনিধি