একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত শুক্রবার রাতে উপজেলা ফুটবল একাডেমির সভাপতি মো. আলতাফ হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। আলতাফের ভাই মো. জুম্মন হোসেন জানান, দিবাগত রাত তিনটার দিকে ডাকাতেরা একটি কক্ষের ভেন্টিলেটর ভেঙে একজন শিশুকে ঘরে ঢুকিয়ে তাকে দিয়ে দরজা খোলায়। এরপর ১০-১২ জন ডাকাত ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শ্রীরামপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে মুন্না (৩) ও প্রতিবেশী নসু মিয়ার ছেলে সুমন (৩) সকাল থেকে নিখোঁজ ছিল। দুপুরের দিকে গ্রামের একটি পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী তাদের অভিভাবকদের খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগাছ উদ্ধারগাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল শনিবার সকালে ৬০০ চোরাই গাছ উদ্ধার করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল ও উপজেলার কাচিঘাটা রেঞ্জের গজারি বাগান থেকে বনদস্যুরা গত শুক্রবার রাতে ৬০০টি গজারি গাছ কেটে ফুলবাড়িয়া বাজার এলাকার বনের ভেতর লুকিয়ে রাখে। বন বিভাগের কর্মকর্তারা গতকাল গাছগুলো উদ্ধার করেন। উদ্ধার করা গাছের মূল্য প্রায় ১২ লাখ টাকা। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিপাংশায় গ্রেপ্তাররাজবাড়ীর পাংশা থানা পুলিশ গত শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চরমপন্থী ও ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই পাংশা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা ডাকাতি এবং নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পুলিশ সুপার এস এম আইনুল বারী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিপ্রহারে নিহতলক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাবর ইটভাটার শ্রমিক ইব্রাহিম (৩০) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা গেছেন। ইটভাটা ও লক্ষ্মীপুর থানা পুলিশ সূত্র জানায়, ইব্রাহিম কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের আবদুল মান্নানের ছেলে। বৃহস্পতিবার রাতে তিনি ডাল পাতলা করে রান্না করার প্রতিবাদ করলে ইটভাটার মাঝি জাহাঙ্গীর আলম ও মোকাদ্দেছ তাঁকে বেদম মারধর করে। এতে গুরুতর আহত ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লক্ষ্মীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. সায়েম জানান, জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধিচেয়ারম্যান জেলেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউপির চেয়ারম্যান আকতারুজ্জামানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। ইউনিয়নের পৈকখালী বাজার থেকে র‌্যাব-৮-এর সদস্যরা তাঁকে আটক করেন। ক্যাপ্টেন মো. জাকির হোসেন জানান, ইউপি চেয়ারম্যানের কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি ও দুই হাজার জাল টাকা পাওয়া গেছে। ভান্ডারিয়া থানার ওসি মো. মতিউর রহমান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পিরোজপুর প্রতিনিধি