একনজরে
গরু ও টিন বিতরণব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় দরিদ্র কৃষকদের মধ্যে গরু ও টিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার উপজেলার চারটি ইউনিয়নের ৩০ জন দরিদ্র কৃষককে ৩০টি গরু ও অপর ৩০ জনকে ৬০ বান্ডেল ঢেউটিন দেওয়া হয়। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিজরিমানার টাকা জমাব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভিজিডির চাল আত্মসাতের দায়ে জরিমানা করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। গত বৃহস্পতিবার উপজেলা সদরের সোনালী ব্যাংক শাখায় তিনি ওই টাকা জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমানের বিরুদ্ধে ৮৫০ কেজি ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ করেন এলকাবাসী। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১২ জানুয়ারি তাঁকে আত্মসাৎ করা চালের মূল্যের দ্বিগুণ পরিমাণ টাকা জরিমানা করা হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঅগ্নিকাণ্ডরংপুরের বদরগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে নগদ ৬৫ হাজার টাকা ও দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার দুপুরে দরজি আলী আহম্মেদের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আলী আহম্মেদ জানান, তাঁর বোনের তিলে তিলে জমানো ৬৫ হাজার টাকা ঘরে ছিল। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিশিবিরকর্মী আটকপিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ শনিবার রাতে পোস্টার লাগানোর সময় শিবিরের দুই কর্মীকে আটক করেছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ ও কর্মী রেজাউল করিম। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন জানান, ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানোর সময় পুলিশ তাঁদের আটক করে। পিরোজপুর প্রতিনিধিফাঁসির আসামির মৃত্যুফাঁসির দণ্ড পাওয়া আসামি খলিলুর রহমান (৫০) হূদরোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য তাঁকে গত শুক্রবার ভোরে বাগেরহাট কারাগার থেকে খুলনা কারাগারে আনা হয়। কারা ফটক থেকেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফকিরহাট থানার একটি মামলায় ২০০৫ সালের ১৭ জুলাই তাঁর ফাঁসির আদেশ হয়। তাঁর বাড়ি ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে। নিজস্ব প্রতিবেদক, খুলনা