একনজরে
কারণ রানীক্ষেতযশোরের মনিরামপুর উপজেলার আবদুল মান্নানের খামারে গত শনি ও রোববার পাঁচ শতাধিক মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। গত রোববার উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ওই খামারে যান। পরে তাঁরা সেখান থেকে মরা মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মানিকগঞ্জ আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারে (এফডিআইএল) পাঠান। নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল সোমবার মনিরামপুর পৌঁছায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই খামারের মুরগিগুলো রানীক্ষেতে আক্রান্ত হয়ে মারা গেছে। মনিরামপুর (যশোর) প্রতিনিধি১৬ ঘণ্টা ভোগান্তিবগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের সামনের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ট্রান্সফরমার থেকে শনিবার রাত দুইটার দিকে ৮২ মিটার তামার তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ কারণে গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন। অনেক চেষ্টার পর অন্য জায়গা থেকে তার এনে আবার সংযোগ দিতে সময় লেগে যায় ১৬ ঘণ্টা। শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এভাবে তার চুরি করা অসম্ভব। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিমহানাম যজ্ঞানুষ্ঠানবগুড়ার ধুনট উপজেলার বানিয়াগাঁতী গ্রামের শ্রীশ্রীহরিমন্দির প্রাঙ্গণে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। ৯ ফেব্রুয়ারি রাত আটটায় শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ শেষে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। পরের দিন ভোর থেকেই শুরু হবে একটানা কীর্তন, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি সোমবার চলবে শ্রীশ্রীরাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। দেশের স্বনামধন্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করবে। বিজ্ঞপ্তি।