একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানেও সিন্ডিকেটগত রোববার যে সরস্বতী প্রতিমা বিক্রি হয়েছে ১০০ থেকে ১৫০ টাকায়, পরের দিন সেটির দাম হাঁকা হয় ৫০০ থেকে ৮০০ টাকা। এতে ক্রেতাদের মনে অসন্তোষ সৃষ্টি হয়। বিক্রেতাদের সঙ্গে প্রথমে ক্রেতাদের বচসা, পরে হাতাহাতি ও মারামারি পর্যন্ত বেধে যায়। খবর পেয়ে ছুটে আসেন র‌্যাব ও পুলিশের সদস্যরা। পরে অনুসন্ধানে জানা যায়, বাজারের তিন-চারজন ব্যবসায়ী রোববার রাতে পালদের কাছ থেকে সব প্রতিমা এক লাখ ২০ হাজার টাকায় কিনে নেন। সেগুলোই সোমবার সিন্ডিকেট করে চড়া দামে বিক্রি করছিলেন। পরে দুই সিন্ডিকেট ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ফরিদপুর অফিসমাদক ধ্বংস সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ছয় মাসে আটক করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল নয় হাজার বোতল মদ, ৩০০ কেজি গাঁজা ও ২৭ ক্যান হুইস্কি। জেলা শহরের সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশনাল অফিসার মেজর মো. সাইফুল ওয়াদুদ, পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়া, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান খান প্রমুখ। সুনামগঞ্জ প্রতিনিধিট্রাকচালক গ্রেপ্তারটাঙ্গাইলে ধান ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে মোশাররফ নামের এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি কিশোরগঞ্জের ধান ব্যবসায়ী সুব্রত দত্তের ৩৩৭ মণ ধান নিয়ে পাবনার উদ্দেশে রওনা হন চালক মোশাররফ। পর দিন ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে সুব্রত ব্যাপারটি পুলিশকে জানান। গতকাল দুপুরে পুলিশ উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মিলগেট থেকে ধান ও ট্রাকসহ চালক মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিট্রেনে কাটা পড়ে...চুয়াডাঙ্গায় গত সোমবার বিকেলে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার ঠাকুরপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী দিনমজুর আবদুস সামাদ জানান, আবুল কাশেম একটি শসার খেতে কাজ করছিলেন। কাজের ফাঁকে রেললাইনের পাশে দাঁড়িয়ে গায়ের চাদর ঠিক করছিলেন। এ সময় বাতাসের ঝাপটায় তাঁর চাদরটি ট্রেনের চাকায় জড়িয়ে যায় এবং তিনি নিজেও ট্রেনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। চুয়াডাঙ্গা প্রতিনিধিসমিতির নির্বাচন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত সোমবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগসমর্থিত কানাই লাল বিশ্বাস, সহসভাপতি হয়েছেন সৈয়দ হেমায়েতুল ইসলাম ও এ কে এম আ. শহিদ, সাধারণ সম্পাদক সৈয়দ মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রেমানন্দ হালদার ও লুৎ ফুল কবির (বিএনপি), অর্থ সম্পাদক সুখরঞ্জন দেউরী, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক বাহাদুর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা কামাল (বিএনপি), খেলাধুলা সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম। পিরোজপুর প্রতিনিধি