একনজরে
আহত ৩ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের দীলিপ চৌধুরীর বাড়িতে গত মঙ্গলবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ছাড়া ডাকাতদের হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন। এলাকাবাসী জানায়, ডাকাতদের হামলায় হেনা চৌধুরী, সেবিকা চৌধুরী ও দুর্জয় চৌধুরী আহত হয়েছেন। ডাকাতেরা ৪০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। থানার এসআই আবদুল মালেক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিদুই ডাকাত গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আবদুর রহিমের বাড়িতে গত মঙ্গলবার ডাকাতি হয়েছে। পরে দুই ডাকাতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নজির মিয়া ও সাজমান মিয়া। আবদুর রহিম জানান, ডাকাতেরা আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও একজোড়া বালা এবং দুটি মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলা করেছেন। থানার ওসি মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিপুরস্কার বিতরণসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ওই ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২৪৪ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে গতকাল বুধবার পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন শাহ। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিশিক্ষার্থীদের আন্দোলন অনার্স ২০০৯-১০ শিক্ষাবর্ষের পরিবর্তে ২০১০-১১ থেকে সৃজনশীল পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার এ কর্মসূচি পালন করেন। পরে প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ হয়। এতে ছাত্রলীগের নেতা শামীম আহসানের সঞ্চালনে বক্তব্য দেন জিএস ইব্রাহিম খলিল, অরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, দ্বীন ইসলাম, সুধাংশু, রিপন প্রমুখ। গোপালগঞ্জ প্রতিনিধিহাতেখড়িযশোরের কেশবপুরে সরস্বতী পূজার দিনে গত মঙ্গলবার বিভিন্ন মন্দির ও বাড়িতে হাতেখড়ির মাধ্যমে অনেক শিশুর শিক্ষাজীবন শুরু হয়েছে। বিভিন্ন মন্দির ও বাড়ি ঘুরে দেখা, গেছে বিদ্যা দেবীর অর্চনায় ভক্তদের ভিড়। শহরের সাহাপাড়ার ঝর্ণা রাণী সরকার বলেন, ‘শিশুরা না বুঝলেও মা-বাবাদের জন্য এটি অত্যন্ত আনন্দের দিন। পুরোহিত দিলীপ সেনগুপ্ত বলেন, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের চরণে শ্রদ্ধাঞ্জলির পর খড়ি দিয়ে নতুন স্লেটে বর্ণ লিখে শিশুর লেখাপড়া শুরুর বিধান শাস্ত্রে আছে। কেশবপুর (যশোর) প্রতিনিধিনারী সম্মেলন ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে নারী ক্ষমতায়নের বিকল্প নেই’ স্লোগান ধারণ করে দিনব্যাপী পঞ্চম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার খাগড়াছড়ির এক কমিউনিটি সেন্টারে এটি হয়। উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির (কেএমকেএস) যৌথ আয়োজনে সম্মেলন হয়। সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, তিন পার্বত্য জেলায় অগণতান্ত্রিক শাসন চলছে। তিনি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, সংবিধানে আদিবাসী নারী ও পুরুষের সম-অধিকারের কথা অন্তর্ভুক্ত করতে হবে। খাগড়াছড়ি প্রতিনিধি