একনজরে
গ্রেপ্তারটাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। সখীপুর থানা সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে স্বামী তাঁকে তালাক দিয়েছেন—এ খবর শুনে উপজেলার কুতুবপুর গ্রামের বাপের বাড়িতে অবস্থানরত গৃহবধূ শাহেদা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই দিন শাহেদার বড় ভাই নাছির উদ্দিন বাদী হয়ে মামলা করলে রাতে স্বামী রফিকুল ইসলাম ও শাশুড়ি শাহাতন নেছাকে গ্রেপ্তার করা হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিসভাবাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানানো হয়। জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে ও সম্পাদক আবদুল মন্নানের সঞ্চালনায় এ সভায় বক্তব্য দেন কৃষকনেতা আবদুল মুগ্নি খান, রজত বিশ্বাস, রমজান আলী প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিবস্ত্র বিতরণনরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চেম্বার ভবনে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সাংসদ লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম (বীর প্রতীক)। এ সময় আরও উপস্থিত ছিলেন চেম্বারের প্রেসিডেন্ট ফজলুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন, ভাইস প্রেসিডেন্ট এম এ হালিম প্রমুখ। নরসিংদী সংবাদদাতাপিটুনিতে মৃত্যুছেলেকে দেওয়া চুরির অপবাদের প্রতিবাদ করতে গিয়ে পিটুনিতে প্রাণ দিতে হয়েছে রবিউল ইসলামকে (৭০)। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামে। গত রোববার ব্যবসায়ী ছাকাতের তাঁত কারখানা থেকে লুঙ্গি, সুতাসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এতে পাশের বাড়ির তাঁতশ্রমিক আমিরুলকে (২৫) সন্দেহ করে ছাকাত ও তাঁর লোকজন মারধর করে। বাবা রবিউল এর প্রতিবাদ জানালে তাঁকেও মারধর করা হয়। পরে দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে বুধবার রবিউল মারা যান। বেলকুচি থানার এসআই কামরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জশিশুর লাশ উদ্ধারবরিশালে নদীতে ডুবে যাওয়া বেদে শিশু ফাহিমের (৪) লাশ গত বুধবার তার বাবা হানিফ সরদারের জালে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার ফাহিম তার খালা সাহিদার সঙ্গে নৌকায় করে মাছ ধরতে যায়। খালা মাছ ধরায় ব্যস্ত থাকার এক ফাঁকে ফাহিম নৌকা থেকে নদীতে পড়ে যায়। এরপর নদীতে বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে শিশুটির বাবা নদীতে জাল ফেলে রাখলে বুধবার সকালে তাতে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বরিশাল অফিসবাঁধ পুনর্নির্মাণ সুনামগঞ্জের ধরমপাশায় ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্টের (ভার্ড) উদ্যোগে হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ীকান্দা থেকে বেরুয়ার ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ফসল রক্ষা বাঁধের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। ওই প্রকল্পে ৩৭৫ জন উপকারভোগী কাজের বিনিময়ে দৈনিক জনপ্রতি ১৫০ টাকা হারে ৫৫ দিন কাজ করবেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অমিতাভ নাগ, আবু তাহের, সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি