একনজরে
ঐতিহ্য সংরক্ষণে...রাঙামাটিতে চাকমা সার্কেলের ঐতিহ্য সংরক্ষণ ও চাকমা রাজ কমপ্লেক্স পুনর্নির্মাণের জন্য গতকাল শুক্রবার মতবিনিময় সভা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিলের আহ্বায়ক গৌতম দেওয়ান, সহ-আহ্বায়ক মং সানু চৌধুরী, অম্লান চাকমা, আলী হোসেন, নিজাম উদ্দিন বক্তব্য দেন। সভায় সর্বসম্মতিক্রমে সুদর্শন চাকমাকে আহ্বায়ক করে ৩১ সদস্যের একটি অর্থ সংগ্রহ কমিটির অনুমোদন করা হয়। বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিমশারি জাল জব্দভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদী থেকে গতকাল শুক্রবার অবৈধ মশারি জাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল কবীর এ অভিযানে অংশ নেন। ইউএনও কামাল হোসেন জানান, উপজেলার মেদুয়া ইউনিয়নের নেয়ামতপুর মাঝেরচর মেঘনা থেকে কমপক্ষে ১০ কিলোমিটার লম্বা মশারি জাল জব্দ করা হয়। পরে ওই জাল কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ভোলা প্রতিনিধিগ্রেপ্তার ২ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ-কোল্লাপাথর সড়কের আকছিনা নামের এলাকা থেকে গতকাল পাঁচ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নজরুল ইসলাম ও আবুল কালাম। থানার এসআই মো. আওয়াল বলেন, গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিচেক প্রদানসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এক অসহায় পরিবারকে ৫০ হাজার টাকার চেক দিয়েছেন। গতকাল এই চেক হস্তান্তর করা হয়। এ সময় উপাচার্য মো. সালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতালাশ উদ্ধারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেল লাইনের পাশ থেকে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক যুবতীর (১৮) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সিংহ জানান, যুবতীর মাথায় জখম ও ডান পায়ের হাঁটুর নিচে কাটা দাগ ছিল। ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু ঘটেছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি