একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত ২ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিরপুর ইউনিয়নের মীরহাটিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল শনিবার সন্ধ্যায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মো. হানিফ মিয়া (২৩) ও ইলোরা (৫)। হানিফের বাড়ি সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে। ইলোরা ব্রাহ্মণবাড়িয়া শহরের নাটাই এলাকার আবদুল জলিলের মেয়ে। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জগামী মালবাহী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি চাল জব্দসিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি ট্রাকসহ ওএমএসের ১৮ টন চাল জব্দ করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোর সাড়ে চারটায় উপজেলার উত্তরাবাজারের সুরমা কমপ্লেক্সে অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ১৮ টন চাল জব্দ করা হয়। গোলাপগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক খান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়সাল, মামুন ও ইকবাল নামের তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেটবালুচাপায় মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নরসিংপুর গ্রামে শুক্রবার বালুর নিচে চাপা পড়ে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। ড্রেজার দিয়ে বালু তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সফর মিয়া। সে বগডহর গ্রামের রমজান মিয়ার ছেলে। নবীনগর পৌরসভার উত্তর পাড়ায় নরসিংপুরের কাছে একটি নিচু জমি ড্রেজার দিয়ে বালু তুলে ভরাট করা হচ্ছিল। এ সময় শিশুটি অসাবধানতাবশত বালুর নিচে চাপা পড়ে। পরে সেখান থেকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিচালু হচ্ছে পাটকলচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট কারখানা সরকারিভাবে চালু হচ্ছে। ৯ ফেব্রুয়ারি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টি বোর্ডের সভায় কারখানা দুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, অর্থসচিব মোহাম্মদ তারেক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জমান আহমদ ও বুয়েটের উপাচার্য প্রফেসর হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ডাকাত গ্রেপ্তারঝালকাঠির ডাকাতসর্দার বিলকু হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউখালী থানার পুলিশ শুক্রবার তাকে খুলনার দিঘলিয়া থানার ঘোষগাতি গ্রাম থেকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে বিলকুর দেওয়া তথ্য অনুযায়ী তার গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রাম থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করে পুলিশ। কাউখালী থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা বলেন, বিকলুর বিরুদ্ধে কাউখালী, ঝালকাঠি, ভান্ডারিয়াসহ বিভিন্ন থানায় মামলা আছে। ঝালকাঠি প্রতিনিধিবালুচাপায় মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নরসিংপুর গ্রামে শুক্রবার বালুর নিচে চাপা পড়ে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। ড্রেজার দিয়ে বালু তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সফর মিয়া। সে বগডহর গ্রামের রমজান মিয়ার ছেলে। নবীনগর পৌরসভার উত্তর পাড়ায় নরসিংপুরের কাছে একটি নিচু জমি ড্রেজার দিয়ে বালু তুলে ভরাট করা হচ্ছিল। এ সময় শিশুটি অসাবধানতাবশত বালুর নিচে চাপা পড়ে। পরে সেখান থেকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি