একনজরে
পিএসটিসির যাত্রা শুরুকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল রোববার বেসরকারি সংস্থা (এনজিও) পিএসটিসির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মুক্তাদির ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কাসেম। ইউনিসেফ ও অস্ট্রেলিয়ার সহযোগিতায় মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে সংস্থাটি কাজ করবে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি নাম সংকীর্তন শুরুময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর শ্রীশ্রী দুর্গামন্দির প্রাঙ্গণে ৩২ প্রহরব্যাপী নাম সংকীর্তন গতকাল রোববার থেকে শুরু হয়েছে। মন্দিরের পূজা কমিটির সভাপতি শেখর রঞ্জন ভদ্র জানান, বিকেল চারটায় শ্রী নবেন্দ্র চক্রবর্তী পঞ্চতীর্থের গীতা পাঠের মধ্যে দিয়ে নাম সংকীর্তনের সূচনা করা হয়। অনুষ্ঠানটি চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিমানববন্ধনমৌলভীবাজারে গরু চুরি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার জেলা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন ও মৌলভীবাজার উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্যসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন। সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান সুজন মিয়া জানান, সম্প্রতি এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় তারা এ কর্মসূচি পালন করছেন। মৌলভীবাজার প্রতিনিধিজেলে টেলিভিশনরাজশাহী কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের আরামের জন্য ১০০টি সিলিং ফ্যান ও বিনোদনের জন্য একটি টেলিভিশন দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল রোববার সকালে তিনি কারাগার পরিদর্শনকালে এসব সামগ্রী কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। মেয়র জেলখানার পুরুষ ও নারী ওয়ার্ড, চরকা, ছাপাখানা, হস্তশিল্প ও রন্ধনশালা পরিদর্শনসহ কয়েদিদের পরিবেশিত সংগীত উপভোগ করেন। এ সময় জেলা প্রশাসক দিলোয়ার বখত, রাজশাহী সিটি কপোরেশনের ভারপ্রাপ্ত সচিব সৈয়দা জেবিন নিসা সুলতানা, ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিক, কারাধ্যক্ষ ফারুক আহমেদ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআনন্দ মিছিলচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট কারখানার সহস্রাধিক শ্রমিক-কর্মচারী গতকাল রোববার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আনন্দ মিছিল করেছেন। কারখানা দুটি সরকারিভাবে চালুর সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিক-কর্মচারীরা এই আনন্দ মিছিল বের করেন। শ্রমিকেরা জানান, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট কারখানা বিগত চারদলীয় জোট সরকারের সময় বন্ধ হয়ে যায়। ফলে দেড় হাজারের বেশি শ্রমিক-কর্মচারী চাকরি হারান। ৯ ফেব্রুয়ারি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের সভায় কারখানা দুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি