একনজরে
সাত ঘণ্টা বন্ধঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া রুটে রোববার দিবাগত রাত তিনটা থেকে গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে পদ্মা নদীর মাঝখানে ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়। ফেরিগুলোতে শতাধিক যাত্রীবাহী যানবাহন ছিল। এই পথে দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকায় নদীর উভয় প্রান্তে যানজট তৈরি হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিপ্রতিবাদ সভাদৈনিক মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে কালিয়াকৈর রিপোর্টার্স ক্লাবে একটি প্রতিবাদ সভা হয়েছে। কালিয়াকৈর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কালিয়াকৈর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিপিঠা উৎসবচাঁদপুরের শাহরাস্তি করফুলেন্নেছা মহিলা কলেজের মাঠে গত রোববার বসন্তবরণ ও পিঠা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আয়াতুল ইসলাম এ অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আবু সেলিম, অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানু, সহকারী অধ্যাপক এ কে এম মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এতে কয়েকটি স্টলে ৪১ প্রকারের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। বিজ্ঞপ্তি। বিচার কার্যক্রম উদ্বোধনইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন পরিষদে গত রোববার গ্রাম আদালতের বিচার কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদের এজলাসে বিচারকের দায়িত্ব পালন করেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মণ্ডল। আদালতের বিচারকাজে সহকারীর দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা। প্রথম দিনে এ আদালতে তিনটি মামলার শুনানি হয়। পীরগাছা (রংপুর) প্রতিনিধি