একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনসুনামগঞ্জ জালালাবাদ গ্যাস কার্যালয়ের সামনে থেকে গাছকাটা বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন (সুপা)। এতে বক্তব্য দেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী রাজু, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। ‘বড় গাছের কারণে ছোট গাছ বাড়ছে না’ এই অজুহাতে সম্প্রতি জালালাবাদ গ্যাস কার্যালয়ের প্রাঙ্গণের ১৬৫টি গাছ বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি।ওরস শুরুঢাকার দোহার উপজেলার নুরুল্লাপুরে সূফি সাধক হজরত শাহলাল (শানাল) ফকিরের বাড়িতে গতকাল বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী ওরস শুরু হয়েছে। শানাল ফকিরের বংশধরদের তত্ত্বাবধানে চলছে ওরসের সব আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বসেছে বিশাল মেলা। এতে নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস ও যাত্রাপালাসহ বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিগ্রেপ্তার ৩মেহেরপুরের গাংনী উপজেলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার মহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কুদ্দুস আলী ও তার সহয়োগী মকবুল ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, তরবারি ও গাছকাটা করাত উদ্ধার করা হয়। মেহেরপুর প্রতিনিধিঅগ্নিদগ্ধসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লিতে নকল কীটনাশক তৈরির সময় বিস্ফোরণে দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে তাঁর ছেলে জুয়েল ইসলাম (৩০) ও পাশের বল্লাভেঙ্গুর গ্রামের জাহাঙ্গীর ফকির (২৮) দীর্ঘদিন ধরে নকল কীটনাশক তৈরি করে বাজারজাত করছিলেন। গত বুধবার গভীর রাতে কীটনাশক তৈরির সময় কনটেইনারের তরল পদার্থের মধ্যে জ্বালানো মোমবাতি পড়ে যায়। এ সময় বিকট শব্দে কনটেইনারটি বিস্ফোরিত হয়। এতে ওই দুজনের শরীর ঝলসে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিএসিডের বিরুদ্ধে...সিরাজগঞ্জে এসিড সন্ত্রাসের শিকার জরিনা বেগমের মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সিভিল সোসাইটি কোয়ালিশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জজকোর্টের আইনজীবী শামিমা ইয়াসমিন, মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক রফিক সরকার, পৌর কাউন্সিলর খোদেজা মান্নান, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব স ম দৌলত উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ