একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যাহারখুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী পুলিশ ক্যাম্পের সদস্য তানভীর আহমেদকে গত বৃহস্পতিবার বরিশাল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা ও রিকশাচালক আলমগীর মোড়লকে পিটিয়ে জখম করার অভিযোগে তাঁকে এ শাস্তি দেওয়া হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল তাঁকে প্রত্যাহার করার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের সদস্য তানভির আহমদ ওই রিকশাচালককে লাঠি দিয়ে পেটানোর কথা স্বীকার করেছেন। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি