একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনখুলনা মহানগর এলাকায় বাড়ির হোল্ডিং ট্যাক্স ও বাড়ি ভাড়া কমানোর দাবিতে গতকাল শনিবার সকালে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়। খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নাগরিক সমাজের আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে মহিউদ্দিন আহমেদ, মো. নাসির উদ্দিন, মমিনুল হক, দীপক কর, আল জামাল ভূঁইয়া, হাবিব বিপ্লব, মামুনুর রশিদ, এস এম সোহরাব হোসেন, মিজানুর রহমান, মারুফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। নিজস্ব প্রতিবেদক, খুলনাহাজার মুরগির মৃত্যুলক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদিয়া গ্রামের একটি খামারের এক হাজার মুরগি গতকাল শনিবার মারা গেছে। রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। খামারের মালিক মহিউদ্দিন জানান, গতকাল ভোরে খামারে এসে দেখেন সব মুরগি মরে পড়ে আছে। পরে মুরগিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক বলেন, মুরগিগুলো মারা যাওয়ার কারণ জানতে ফেনী পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি কার্ড বিতরণে লটারিগ্রামীণ দুস্থ নারীদের মধ্যে বিনা মূল্যে ভিজিডি কার্ড বিতরণের কথা। কিন্তু প্রায়ই টাকার বিনিময়ে কার্ড দেওয়ার অভিযোগ শোনা যায়। এ কার্ড বিতরণে স্বচ্ছতা আনতে তাই নেত্রকোনার পূর্বধলায় লটারি করা হয়। স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল এ ব্যতিক্রমী উদ্যোগ নেন। গত বুধবার পূর্বধলা উপজেলা চত্বরে কয়েক শ দুস্থ নারীর উপস্থিতিতে লটারি হয়। লটারির মাধ্যমে ২১০ জন নারীকে ভিজিডি কার্ড দেওয়া হয়। বিজ্ঞপ্তি।