একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষা পেল তারাফরিদপুরের ভাঙ্গায় গত শনিবার দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ওই দিন ভাঙ্গার কাড়রা গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণীর এক ছাত্রীর (১৪) সঙ্গে সদরপুর উপজেলার কালীবাড়ি গ্রামের ওহাব শেখের ছেলে বাবুল শেখ (৩৫) এবং ভাঙ্গার সরইবাড়ি গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণীর এক ছাত্রীর (১৩) সঙ্গে একই গ্রামের মৃত আশরাফুল মোল্লার ছেলে রফিক মোল্লার (৩৪) বিয়ের আয়োজন করা হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ওই দুই গ্রামে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেয়। ফরিদপুর অফিসলাশ উদ্ধারনিখোঁজ হওয়ার ১৫ দিন পর গত শনিবার পটুয়াখালীর বাউফলের দাউরাভাঙ্গা গ্রাম থেকে জামাল উদ্দিন (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বাউফল থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত জামাল উদ্দিন গলাচিপা উপজেলার পশ্চিম কালিকাপুর গ্রামের ইসমাইল মুসল্লীর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ৪ ফেব্রুয়ারি মোটরসাইকেলসহ তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে তাঁর ভাই শাহাবুদ্দিন মুসল্লী ৬ ফেব্রুয়ারি গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পটুয়াখালী অফিস