একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের বাসায় চুরিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সাবেক শিক্ষক মহেন্দ্রনাথ অধিকারীর বাসার তালা ভেঙে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে এক দল দুর্বৃত্ত। গত রোববার এ ঘটনা ঘটে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মতিহার থানার পুলিশ ওই দিনই পঞ্চবটী এলাকার আবুল হোসেনের ছেলে আবুল কাশেম এবং একই এলাকার আমীর হোসেনের ছেলে জাভেদকে আটক করেছে। এ ঘটনায় মহেন্দ্রনাথ অধিকারী গত সোমবার পাঁচজনকে আসামি করে মতিহার থানায় মামলা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিমোড়ক উন্মোচনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রায়গঞ্জ: ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত সোমবার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। এতে বইটির লেখক খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক খ ম রেজাউল করিম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আহাদ প্রমুখ বক্তব্য দেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিমহানামযজ্ঞ শুরুনড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর প্রগতি যুব সংঘ চত্বরে গত সোমবার থেকে মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। বরিশালের গোপালকৃঞ্চ, গোপালগঞ্জের মহাপ্রভু ও নদীয়ার বিনোদিনী, পটুয়াখালীর চৈতন্য সুন্দর, বাগেরহাটের হরিভজন, স্থানীয় রাধাকৃষ্ণ সম্প্রদায় নামকীর্তন এবং সাতক্ষীরার ছোট হরিদাস, ফরিদপুরের মামা-ভাগ্নি এবং খুলনার গিরিধারী অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করছেন। নড়াইল প্রতিনিধি