একনজরে
গ্রেপ্তার ১ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর নামক স্থান থেকে মঙ্গলবার রাতে এক ট্রাক কীটনাশক তৈরির সরঞ্জাম পাথর ও ইটের গুঁড়া, পটাশ, বালু ও রং জব্দ করেছে পুলিশ। পরে কীটনাশক ফ্যাক্টরি ড্রিমল্যান্ড এগ্রো প্রডাক্টের ব্যবস্থাপক খালেকুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিজঙ্গি সন্দেহে... জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গত মঙ্গলবার রাজশাহী কলেজ থেকে দুই তরুণীকে গ্রেপ্তার করে। রাতেই তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা নিজেদের ‘বন্ধু মেলা’ নামের সাংস্কৃতিক সংগঠনের কর্মী বলে দাবি করেছেন। পুলিশ তাঁদের কাছ থেকে একটি জিহাদি বই উদ্ধার করেছে। তরুণীদের মধ্যে একজন রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি নাটোরে। অপরজন একই কলেজের সাবেক শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহীতে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীসংবর্ধনাগাইবান্ধা জেলার একমাত্র জীবিত ভাষাসৈনিক কার্জন আলীকে গত মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের পলাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন গাইবান্ধা পৌরসভার মেয়র শামছুল আলম। পরে জাহিদ হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তৃতা করেন পৌর মেয়র শামছুল আলম, আনিছুর রহমান, মাকছুদার রহমান, জুয়েল মিয়া, খলিলুর রহমান, নূরে আলম প্রমুখ। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।তরুণ খুনরাজবাড়ীর পাংশা উপজেলার উত্তর কালুখালী এলাকায় মঙ্গলবার রাতে আবদুল হাই মণ্ডল (২৫) নামে এক তরুণকে শ্বাসরোধে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পাংশা থানার এসআই ব্রজেন্দ্রনাথ মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাংশার উত্তর কালুখালী এলাকার ইব্রাহিম মণ্ডলের ছেলে আবদুল হাই মণ্ডলকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখা যায়। লোকজন উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গলায় রশি দিয়ে শ্বাসরোধের দাগ পাওয়া যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি বিক্ষোভ-সমাবেশসারা দেশে সাত হাজার ২০৬ জন মাস্টাররোল কর্মচারীর চাকরি নিয়মিত করাসহ সাত দফা দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ ও সমাবেশ করেছেন ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীরা। গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আগামী ৩ মার্চ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। মিছিল শেষে ফরিদপুর সওজ কার্যালয়ের সামনে জেলা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সর্দার, গোলজার আলী মণ্ডল, আবদুর রহমান, জান্নাত মিয়া, ফরিদউদ্দীন খান প্রমুখ। ফরিদপুর অফিস