একনজরে
পাঁচজন গ্রেপ্তারহবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে গত বুধবার অভিযান চালিয়ে দুই সহোদরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কালা মিয়া, মুতি মিয়া, মহিউদ্দিন, মুনছর আলী ও আক্কাস আলী। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপপরিদর্শক (্এসআই) আশেকুল ইসলাম বলেন, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিউদ্বোধনসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার নবনির্মিত শ্রেণীকক্ষ ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, প্রধান শিক্ষক মানবেশ রায় প্রমুখ। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঅবৈধ বাঁশ জব্দমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকার বাঁশ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব বাঁশ জব্দ করা হয়। ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, অভিযান চালিয়ে ১৫ হাজার মুলিবাঁশ জব্দ করা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিহাজতির মৃত্যুনারায়ণগঞ্জ জেলা কারাগারে মো. শামসুদ্দিন (৪৫) নামের এক হাজতি গত বুধবার মারা গেছেন। তিনি সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া এলাকার কমর আলীর ছেলে। কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, শামসুদ্দিন হূদরোগে আক্রান্ত হলে তাঁকে গুরুতর অবস্থায় নারায়ণঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত কারাধ্যক্ষ (জেলার) তারেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিস্বামীর যাবজ্জীবনরাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন গত বুধবার স্ত্রী হত্যার দায়ে প্রশান্ত মণ্ডলকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। প্রশান্ত মাগুরার শ্রীপুর উপজেলার মহিষাখোলা গ্রামের বাসিন্দা। ২০০৬ সালের ১২ অক্টোবর রাতে তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার হেলনগর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী চায়না বিশ্বাসকে (২৫) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিজাল নোট উদ্ধারচুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশ গত বুধবার রাতে জাল টাকাসহ হারদী পশুহাট থেকে আবদুল কাদের (৫৫) নামের এক গরুর ব্যবসায়ীকে আটক করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৪ হাজার ৬০০ টাকার জাল নোট। আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক আবদুল কাদের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি দ্বিতীয়বার বরখাস্তঅর্থ আত্মসাতের দায়ে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ বিশ্বাসকে দ্বিতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে ৭ ফেব্রুয়ারি তাঁকে বরখাস্ত করা হয়। রবীন্দ্রনাথের বিরুদ্ধে জনতা ব্যাংক সাতপাড় শাখা ও সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার পাঁচ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে ইউপি সদস্য পঙ্কজ কুমার রায় আদালতে একটি অভিযোগ দাখিল করেন। পরে ইউনিয়নের ১২ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা আনায় তাঁকে বরখাস্ত করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিসন্ত্রাসীদের প্রশ্রয় নয়আমার হাত-পা বাঁধা ছিল। এখন আমার হাত-পা খোলা, আমি মুক্ত। এখন থেকে মার্চ মাসের মধ্যে লালপুরকে মাদকমুক্ত করা হবে। গত বুধবার লালপুরে কমিউনিটি পুলিশিং ফোরাম ও থানা পুলিশের উদ্যোগে মাদক ও আইনশৃঙ্খলা-বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাটোরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ কথা বলেন। লালপুর থানা চত্বরে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, পুলিশিং ফোরামের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেছেন। লালপুর (নাটোর) প্রতিনিধিভিএবির বৃত্তিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই জসিম উদ্দিন মেমোরিয়াল বিদ্যানিকেতন ২৩ ফেব্রুয়ারি ভলান্টিয়ারস অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভিএবি) অনুদানে ৬০ জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সংস্থাটি আমেরিকা-প্রবাসী বাঙালিরা পরিচালনা করে। এলাকার শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বভাবকবি ওয়ারেছ খন্দকারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুবক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিশিক্ষককে জরিমানা গত মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা আলতাফ হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মহসীন রেজা (৩৬) ও তাঁর এক সহযোগী বগুড়ার শিবগঞ্জ উপজেলার আবু মুসা (৩৮)। বুধবার তাঁদের বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের আদালতে হাজির করা হলে তাঁদের দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা জমা দিয়ে তাঁরা দুজন ছাড়া পান। নিজস্ব প্রতিবেদক, বগুড়া