একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনমৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত আধুনিক দ্বিতল কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এর উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ সৈয়দ মহসীন আলী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান। প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মিত হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধিসমিতির সভামৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির শমশেরনগর ইউনিয়ন কমিটির সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। চলতি বোরো মৌসুমে কৃষকদের সেচব্যবস্থার সুবিধা প্রদান, সার-বীজ-কীটনাশকের দাম কমানো, আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে তাঁরা এ সভা করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিটির আহ্বায়ক আজর আলী। সভায় আজর আলীকে আহ্বায়ক এবং আরমান আলী ও তাজুল খানকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি গ্রেপ্তার ১সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী (মাঝপাড়া) গ্রামের অটোরিকশাচালক জয়নাল আবেদীন হত্যা মামলার আসামি শাহীন মিয়াকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আলী বলেন, শাহীনকে গ্রেপ্তার করে গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঅস্ত্র-গুলি উদ্ধারপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার অতুল প্রসাদের বাড়ির এলাকা থেকে পুলিশ শুক্রবার রাতে একটি কাটা বন্দুক, একটি দেশি পিস্তল, চায়নিজ রাইফেলের তিনটি গুলি ও বন্দুকের দুটি গুলি উদ্ধার করেছে। সহকারী পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. শফিউর রহমান জানান, অতুল প্রসাদের বাড়ির গোয়ালঘর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব খান জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। পিরোজপুর প্রতিনিধিঅগ্নিদগ্ধ হয়ে মৃত্যুনড়াইলের লোহাগড়ায় অগ্নিদগ্ধ হয়ে আম্বিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মাকড়াইল গ্রামের হাসান খানের মেয়ে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নেভানোর পর ওই ঘরের মধ্যে অগ্নিদগ্ধ আম্বিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিপ্রতারণার দায়েরংপুরের পীরগাছা উপজেলা অটোরিকশা মালিক-শ্রমিকদের তহবিল গঠন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার নামে লাকি কুপন (লটারির টিকিট) বিক্রি করে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুজনকে কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম গত বৃহস্পতিবার আদালতে হজরত আলীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। পুলিশের কাজে বাধা দেওয়ার দায়ে তাঁর কর্মচারী ছফু মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পীরগাছা (রংপুর) প্রতিনিধিসম্মান কোর্স চালুসিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসায় সম্মান কোর্স চালু হয়েছে। গতকাল শনিবার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে সম্মান কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম। এ উপলক্ষে মাদ্রাসা চত্বরে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. জাহেদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার, পৌর মেয়র বেলাল হোসেন, অধ্যক্ষ আবু তাহের প্রমুখ বক্তব্য দেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি