একনজরে
৩২ ধূমপায়ীকে জরিমানাপ্রকাশ্যে ধূমপানের অপরাধে গত শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে ৩২ জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাজার এলাকায় অভিযান চালান এবং জরিমানা আদায় করেন। ইউএনও বলেন, ‘পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করছিলেন এই ৩২ জন। এ অপরাধে তাঁদের কাছ থেকে এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ পিরোজপুর প্রতিনিধিস্বজনদের মানববন্ধনলিবিয়ায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন তাঁদের স্বজনেরা। গতকাল রোববার দুপুর একটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাঁরা মানববন্ধনে অংশ নেন। শ্রমিকদের এক সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ সময় শ্রমিকদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। কুষ্টিয়া অফিসডিলারের কারাদণ্ডসিরাজগঞ্জ শহরে ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মাহবুবুর রহমান নামের এক ডিলারকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। তিনি শহরের ধানবান্ধি মহল্লার আলী আকবরের ছেলে। ম্যাজিস্ট্রেট শেহেলী লায়লা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের মতি সাহেবের ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওএমএসের এক হাজার কেজি চাল বিক্রি করার কথা থাকলেও সেখান থেকে ৫০ কেজি সরিয়ে নিয়ে চাল নেই বলে প্রচার করা হয়। পরে ভুয়া মাস্টার রোল তৈরি করার বিষয়টি প্রমাণিত হয়। মাহবুবুর রহমানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ