একনজরে
লোহাগড়ায় মানববন্ধননড়াইলের লোহাগড়ার ইছামতী নদী ও চাঁচুড়ি বিলের পরিবেশ রক্ষার জন্য আন্তসংযোগ খালগুলো পুনর্খননের দাবিতে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সাহায্য সংস্থার আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন শেখ হাফিজুর রহমান, কাজী হাফিজুর রহমান, বিএম লিয়াকত হোসেন, আবদুল হাই, মান্নান শেখ প্রমুখ। পরে প্রধানমন্ত্রী বরাবর ইউএনওর মাধ্যমে একটি স্মারকলিপি পেশ করা হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিকিশোরী উদ্ধারগার্মেন্টসে চাকরির কথা বলে নীলফামারীর দরিদ্র পরিবারের এক কিশোরীকে প্রতিবেশী দুলাল মণ্ডল গত ২৩ ফেব্রুয়ারি মাদারীপুরের এক যৌনপল্লিকে নিয়ে আসে। পরে কিশোরীটি জানতে পারে তাকে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক এম আর মুর্তজা ও যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন তাঁকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ুম আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদারীপুর প্রতিনিধিপ্রশিক্ষণ শুরুনাটোরের লালপুর উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মসূচির অধীনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের দ্বিতীয় ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত রোববার শুরু হয়েছে। বিআরডিবি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক। মানদণ্ডের ভিত্তিতে তুলনামূলক অতি দরিদ্র জনগোষ্ঠীর ৬০ জনকে তিনটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ২০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীরা এক থেকে ২০ হাজার টাকা এককালীন ঋণ হিসেবে সম্পদ-সহায়তা পাবে। লালপুর (নাটোর) প্রতিনিধি ১৬ দফা দাবি১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি গত শনিবার রাত আটটায় স্থানীয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে সভার আয়োজন করে। কমিটির আহ্বায়ক জহুরুল হকের সভাপতিত্বে বক্তারা সিরাজগঞ্জবাসীর বৃহত্তর স্বার্থে তাদের ১৬ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ১৬ দফার মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া নতুন রেলপথ স্থাপন, জেলার সায়দাবাদে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন, উল্লাপাড়ায় একটি দুগ্ধ কারখানা স্থাপন, সিরাজগঞ্জ কওমি জুট মিল, সুতাকল চালু ও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ সংস্কার অন্যতম। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি