একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপসভাপটুয়াখালীর গলাচিপায় উপকূলীয় অঞ্চলে নারীর প্রতি সহিংসতা রোধে উন্মুক্ত সংলাপসভা গত সোমবার সকাল ১০টায় গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) সহায়তায় উপকূলীয় উন্নয়ন সমন্বয় পরিষদ এ সভার আয়াজন করে। মো. ইসমাইল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মো. রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান প্রমুখ। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিমাদক ব্যবসায়ীর দণ্ডগোপালগঞ্জ সদর থানার পুলিশ সোমবার বিকেলে শহরের বেদগ্রামের মুন্সিবাড়ীতে অভিযান চালিয়ে গ্রামের আজাহার মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী মিন্টু মোল্লাকে (৩০) গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাঁকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। গোপালগঞ্জ প্রতিনিধিসম্মেলনযুদ্ধাপরাধীদের বিচার, প্রকৃত ভূমিহীনদের তালিকা করে খাসজমি বণ্টন, খাদ্য নিরাপত্তা ও দ্রব্যমূল্য কমানোসহ নয় দফা দাবিতে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। ইসহাক শরীফের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নজরুল হক, খান রুস্তম আলী, বিশ্বজিৎ বাড়ৈ, শান্তি দাস, বজলুর রহমান, টিপু সুলতান প্রমুখ। বরিশাল অফিসতিন নেতা বহিষ্কারপৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অপরাধে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব ছারোয়ার, সদস্য খ আ ম জাকারিয়া ও উপজেলা যুবলীগের সভাপতি হাফিজুর রহমান। ২৬ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল তাঁদের দল থেকে বহিষ্কারসংক্রান্ত চিঠি ও সংশ্লিষ্ট কার্যবিবরণী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মাধ্যমে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিইগলছানানাটোরের গুরুদাপুর উপজেলার চাঁচকৈড় পুড়ানপাড়া মহল্লায় প্রথম আলোর সাংবাদিক আনিসুর রহমানের বাড়িতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে একদল কাকের তাড়া খেয়ে বিরল প্রজাতির ইগল পাখির একটি ছানা আহত অবস্থায় পড়ে। ওই সাংবাদিক ইগলছানাটিকে বাঁচানোর জন্য গুরুদাসপুর প্রাণিসম্পদ বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ভেটেরনারি সার্জন মো. জাহাঙ্গীর হোসেন কোনো চিকিৎসা দেননি। বরং এই দায়িত্ব তাঁদের নয় বলে জানান। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঅস্ত্রসহ দুই ব্যক্তি আটক দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাগমারা সীমান্ত থেকে ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি গুলি, একটি অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গত সোমবার রাত ১০টায় ভারত থেকে ওই সীমান্ত দিয়ে আসার সময় তাঁদের আটক করা হয়। আটক করা ব্যক্তিরা হলেন উপজেলার সীমান্তবর্তী নন্দিপুর গ্রামের মো. জাকির হোসেন (৩০) ও মো. মোর্শেদ আলী (৩২)। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি