একনজরে
মানববন্ধন, সমাবেশবাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বানে ১০ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মংলায় গত মঙ্গলবার সকালে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তবে জেলার নয়টি উপজেলার মধ্যে অপর আটটি উপজেলায় এই কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া যায়নি। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম প্রমুখ। বাগেরহাট প্রতিনিধিসীমানা পিলারসাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড়ে গত মঙ্গলবার বেলা একটার দিকে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে একটি সীমানা পিলারসহ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার মোহাম্মদপুরের ওবায়দুল হক ও তাঁর স্ত্রী সাহিনা হক এবং মাইক্রোবাসের চালক খুলনার মংলা উপজেলার বুড়বুড়িয়া গ্রামের আবু তালেব। গ্রেপ্তার হওয়া ওবায়দুল হক জানান, তাঁদের ফাঁসিয়ে দেওয়ার জন্য মাইক্রোবাসে সুকৌশলে সীমানা পিলার রেখে দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাগাছ কর্তনমাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে বিরোধের জের ধরে শহীদ ঘরামির গাছের বাগানের ৩০টি চারা গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। বাগানের মালিক শহীদ ঘরামি বলেন, ‘ওরা আমার সঙ্গে না পারায় গাছগুলো কেটেছে।’ এ ব্যাপারে অভিযুক্ত ইদ্রিস ও মাহাবুব অভিযোগ অস্বীকার করেছেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘গাছ কাটার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিহত্যার হুমকিমামলা করে বিপদে আছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) একজন সদস্য। নীলফামারীর সৈয়দপুরের সংঘবদ্ধ লোহাচোর চক্র মামলা তুলে নিতে বলছে, জীবননাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ মিলেছে। বিষয়টি আরএনবির সহকারী কমান্ড্যান্ট (এসি) শাহজাহান আলী সরকারকে জানানো হলে তিনি বলেন, যেহেতু ঘটনাস্থল কারখানার বাইরে তাই ওই নিরাপত্তাকর্মীকে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে। জিআরপি থানার ওসি সাইদুর রহমান জানান, পালিয়ে থাকায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি অগ্রগতি নেইপ্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অস্ত্রের মুখে আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র ধারণ করার অভিযোগে দায়ের করা মামলার কোনো আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তাদের হাতে থাকা আপত্তিকর ভিডিও ও ছবি উদ্ধার করা যায়নি। সেগুলো ছড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েছে ঘটনার শিকার ছাত্রী। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন জানান, আসামিদের পাওয়া যাচ্ছে না। তবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিছিটমহলে সভাপঞ্চগড় সদর উপজেলার ভারতীয় গাড়াতি ছিটমহলের চেয়ারম্যানদের এক সভা গত মঙ্গলবার বিকেলে হয়। ওই ছিটমহলের দক্ষিণ টোকাপাড়া গ্রামে জমি দখলের হুমকি দেওয়ায় গাড়াতি ছিটমহল নাগরিক কমিটি এই সভার আয়োজন করে। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত এতে অতিথি ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি