একনজরে
লাশ উদ্ধারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আমতলা বাজার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার আবদুল জলিল (২৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সঞ্জরপুর গ্রামে। এ ঘটনায় নিহতের বাবা সামছুল হক অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) তাপস চন্দ্র রায় বলেন, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জুড়ী ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিউদ্বোধনমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা-বাগানে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দেওরাছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সিরাজ-উদ-দৌলা। বিশেষ অতিথি ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিস্বপ্নাঙ্গন ও ব্যাঘ্রতটজীবনভিত্তিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে সুবিধাবঞ্চিত গরিব মানুষের বিশেষ করে নারীদের আর্থসামাজিক উন্নয়নে জাপান সরকার সচেষ্ট। বিভিন্ন প্রকল্পের আওতায় বাংলাদেশের মানুষের সামাজিক উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে। সুশীলনের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তথা মানবসম্পদ উন্নয়নকেন্দ্রটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এই এলাকার মানুষ ব্যবহার করে উপকৃত হবে। গত বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব ইউ ইচি ইনাগাকি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জে সুশীলন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্বপ্নাঙ্গন ও ব্যাঘ্রতট ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরানৌকাডুবিতে নিখোঁজবরিশালের হিজলা উপজেলায় লঞ্চের ধাক্কায় জেলেনৌকা উল্টে গিয়ে একজন নিখোঁজ এবং আহত হয়েছেন একজন। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের লালখারাবাদ এলাকাসংলগ্ন মেঘনা নদীতে ওই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে মো. কুট্টি বাঘা (২১) বাউশিয়া গ্রামের প্রয়াত আবদুর রহমান চৌকিদারের ছেলে। আহত জেলে কবির হোসেন ফকির (২০) একই গ্রামের আবদুর রাজ্জাক ফকিরের ছেলে। তাঁকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরিশাল অফিসছিনতাইকারী আটকপিরোজপুর শহরের সোনালী ব্যাংকে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক নারী চার লাখ টাকা তুলে ব্যাগে ভরছিলেন। তখন ব্যাংকের ভেতর বসে ওই ব্যাগ কেটে টাকা নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইকারী। এ সময় মহিলার সঙ্গে থাকা স্বামী আজগর আলী ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। শোরগোল শুরু হলে লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীকে উত্তম-মধ্যম দেওয়া শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ছিনতাইকারী রবির বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামে। পিরোজপুর প্রতিনিধিঠেকাতে গিয়েপাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে প্রতিবেশী দুই চাচাতো ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে নাছিমা খাতুন (৪৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পাবনা অফিসজনতার হামলাকুড়িগ্রাম নতুন রেলওয়ে স্টেশনসংলগ্ন কালে এলাকায় রেলওয়ের ৩০ শতক জমিতে অবৈধভাবে গড়ে তোলা কবরস্থান উচ্ছেদ করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন লাঞ্ছিত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট রেলের কর্মকর্তা আবু সাঈদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দাবি করেছেন, তিনি লাঞ্ছিত বা আহত হননি। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামবারো শিবালয়ে মেলাজয়পুরহাটের বেল-আমলা গ্রামে ছোট যমুনা নদীর পূর্ব তীরে বারো শিবালয় মন্দিরকে ঘিরে প্রতিবছরের মতো গত বুধবার এবারও শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বারো শিবালয় মেলা। এই মেলা ঘিরে আশপাশের গ্রামগুলোয় উৎসবের আমেজ। মেলায় জয়পুরহাট জেলার বাইরের দিনাজপুর, রংপুর, নওগাঁ, বগুড়া, গাইবান্ধার বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ পূজা-অর্চনা করেন। মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে আত্মীয়স্বজন আসে; বাদ থাকে না জামাই-মেয়েরাও। জয়পুরহাট প্রতিনিধি