একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতাসন্ধ্যাযশোরের কেশবপুর প্রেসক্লাবের গ্রন্থাগারের উদ্যোগে শহরের শ্রীগঞ্জ বাজারে গত বৃহস্পতিবার আবু শারাফ সাদেক মিলনায়তনে বসন্তবরণ ও কবিতাসন্ধ্যার আয়োজন করা হয়। এতে রবীন্দ্রসংগীতশিল্পী উজ্জ্বল ব্যানার্জির উদ্বোধনী সংগীতের পর শুভেচ্ছা বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা, আজিজর রহমান, আবু বক্কর সিদ্দিকী ও জয়দেব চক্রবর্তী। কবিতা আবৃত্তি করেন ঢাকার জালাল উদ্দীন হীরা, কাজি রাজেশ, লাবণ্য শিল্পী, শুভ্র সিদ্দিকী ও অর্পিতা পাল। কেশবপুর (যশোর) প্রতিনিধিশিক্ষকদের মিছিলটাইম স্কেল বাতিলের প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃহস্পতিবার বিকেলে বেসরকারি কলেজের শিক্ষকেরা মিছিল ও সমাবেশ করেছেন। বালিয়াকান্দি কলেজে গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, জালাল উদ্দিন, রুস্তুম আলী, মোশারফ হোসেন, মীর মনিরুজ্জামান, আবদুর রাজ্জাক, হেলাল উদ্দিন প্রমুখ। পরে মিছিল শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি২৫ প্রতিষ্ঠান ছাইভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মো. ফিরোজ বুলাইয়ের সুতার দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হলেও ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। সদর ইউএনও সেলিম ফকির ও থানার ওসি মো. মোবাশ্বের আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যবসায়ীরা জানান, আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হন। ভোলা প্রতিনিধিজেল-জরিমানাবগুড়ার শেরপুরের কেল্লাপোষী বাজারে অবৈধভাবে সার বিক্রির দায়ে উপজেলার উত্তর আমইন গ্রামের ইয়াসিন আলীর ছেলে রেজাউল করিমকে (৩২) এক মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (উইএনও) মো. মনজুর আলম প্রধান বৃহস্পতিবার বিকেলে কারাদণ্ডের আদেশ দেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিপূর্ণাঙ্গ কমিটি জামালপুর জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে। দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়েছে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত ২৫ ফেব্রুয়ারি এ কমিটির অনুমোদন দিয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, পূর্ণাঙ্গ কমিটিতে ফরিদুল কবীর তালুকদার সভাপতি ও শাহ মো. ওয়ারেছ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  জামালপুর প্রতিনিধিঅটোরিকশা উদ্ধারসিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে ছিনতাই হওয়া সিএনজিচালিত একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠের পাশে ছিনতাইচক্রের দুই সদস্য ওই অটোরিকশার নিবন্ধন নম্বর মুছে ফেলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় কয়েকজন লোক রুবেল মিয়া নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি নিয়ন্ত্রণ হারিয়েটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর নামক স্থানে গতকাল শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে যায়। এতে চালক ও তাঁর সহযোগী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর থেকে বালুবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা দিয়ে হামিদপুরের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি