একনজরে
সংবাদ সম্মেলনগত দুই বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু না হওয়ায় বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) মুজিব বাহিনীর সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে তাঁরা দাবি করেন, বিএনপি সরকারের আমলেও তাঁরা উপেক্ষিত হয়েছেন। এ সরকারের আমলেও তালিকাভুক্ত হতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হেফজুল বারী খানসহ অন্যরা। ময়মনসিংহ অফিসবিনা মূল্যে চিকিৎসাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল শনিবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হেফজুল বারী খান রোগীদের ব্যবস্থাপত্র দেন। মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস ছাত্তার বলেন, মুক্তিযোদ্ধা পরিবারসহ শতাধিক রোগীকে দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিখননের দাবিমৌলভীবাজারের মনু, ধলাই, লাঘাটা নদী খননের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটি। গত শুক্রবার রাজনগর উপজেলার হাওর করাইয়া এলাকার ইসলামপুরে এক সভায় এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, নদী খনন করা হলে কৃষকেরা প্রাকৃতিক সেচব্যবস্থার মাধ্যমে চাষাবাদ করতে পারবেন। এ ছাড়া আলু নিয়ে কৃষকেরা বিপাকে পড়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। কৃষক নেতা মফিজ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। মৌলভীবাজার প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তার ৪নড়াইলের লোহাগড়া থেকে গোয়েন্দা পুলিশ একটি দেশি শার্টারগান ও একটি বন্দুকের গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের আলিম শেখ (৩৫), একই ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের ছরোয়ার মোল্যা (৩০), নজরুল শেখ (৩২) ও রাজু মোল্যা (২১)। লোহাগড়া থানার উপপরিদর্শক মীর মনিরুজ্জামান জানান, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারনলী গ্রাম থেকে গত শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিপ্রতিযোগিতাউদীচী শিল্পীগোষ্ঠী পটুয়াখালী জেলা সংসদের আয়োজনে গত শুক্রবার উদীচীর গণসংগীত প্রতিযোগিতা-২০১১ শেষ হয়েছে। সকাল ১০টায় স্থানীয় শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে উদীচীর জেলা সংসদের সভাপতি বিপুল কান্তি দাস প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় দুটি ভাগে ২০ জন শিল্পী অংশ নেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছেন সৌমিক ইসলাম (দখিনা খেলাঘর আসর)। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন চৈতী ব্যানার্জি (উদীচী পটুয়াখালী জেলা সংসদ)। পটুয়াখালী অফিসডিজিটাল মেলা পঞ্চগড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে গত শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তির ব্যাপক সাড়া জাগানো এবং উদ্ভাবনী কাজে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। সকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের জাতীয় পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন। পঞ্চগড় প্রতিনিধিসুন্দরবনকে ভোটসিরাজগঞ্জের উল্লাপাড়ার কম্পিউটার ক্লাব স্থানীয় বিজ্ঞান কলেজ মাঠে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে বাংলাদেশের সুন্দরবনকে অন্তর্ভুক্তির লক্ষ্যে ‘এসো সুন্দরবনকে ভোট দিই’ শীর্ষক দুই দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল শনিবার সকাল ১০টায় উল্লাপাড়ার সাংসদ মো. শফিকুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও অতুল সরকার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাদের বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি