একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু নিখোঁজরাজশাহীর হড়গ্রাম রানীদিঘি মহল্লা থেকে গত শনিবার মবিনুল হাসান (১৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় সে বাড়ির সামনে মসজিদের নির্মাণকাজ দেখছিল। তার বাবার নাম মো. শামসুজ্জামান। মহানগরের হড়গ্রাম রানীদিঘি এলাকায় তাঁর বাড়ি। শামসুজ্জামান জানান, তিনি কোথাও তাঁর ছেলেকে না পেয়ে বিকেল সাড়ে চারটায় রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশুটির সন্ধান পেলে (০১৭১৫০৮১৪৫১) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবৃক্ষের জন্যঅবাধে গাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন প্লানেট গতকাল রোববার মানববন্ধন করেছে। বেলা ১১টায় মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এ মানববন্ধন করা হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি জাসদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরাও মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে গ্রিন প্লানেট মৌলভীবাজারের আহ্বায়ক আ স ম সালেহ সুহেল বক্তৃতা করেন। মৌলভীবাজার প্রতিনিধিকর্মবিরতি অব্যাহতচিকিত্সা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে মারধরের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার শুরু হওয়া চিকিত্সক-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ কারণে রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা অনেক রোগী চিকিত্সা না পেয়ে ফিরে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা শাহাদত্ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ওই কর্মসূচি চলছে। তবে জরুরি বিভাগে রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিদুর্ধর্ষ ডাকাতিপিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেনের বাসায় গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পিরোজপুর শহরের ওই বাসা থেকে নগদ দুই লাখ ২৫ হাজার টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে তাঁর স্ত্রী দাবি করেছেন। এ সময় আলতাফ হোসেন বাড়িতে ছিলেন না। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। পিরোজপুর প্রতিনিধিকুপিয়ে আহতগোপালগঞ্জের সদর উপজেলার স্বর্ণকলি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মিজানুর রহমানকে তার সহপাঠীরা কুপিয়ে আহত করেছে। গত শুক্রবার রাতে উপজেলার মানিকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। ২ মার্চ সকালে পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে মিজানুরের সঙ্গে তার সহপাঠী রাজীব ও সোহেলের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে রাজীব ও সোহেল আরও কয়েকজনকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় মিজানুরকে কুপিয়ে আহত করে। গোপালগঞ্জ প্রতিনিধিখোলা আকাশের নিচেমাদারীপুরের রাজৈর উপজেলার বিদ্যানন্দী গ্রামে গত শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত লোকেরা দাবি করেছে। ওই গ্রামের ফারুক খলিফার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রচণ্ড বাতাসে আগুন ছড়িয়ে পড়লে আরও নয়টি ঘর পুড়ে যায়। এতে আটটি পরিবার সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। মাদারীপুর প্রতিনিধিশিক্ষকদের মিছিলবেসরকারি কলেজশিক্ষকদের চাকরি জাতীয়করণ, টাইম স্কেল, বাড়িভাড়া, ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে শিক্ষক-কর্মচারী ফ্রন্ট গতকাল রোববার আমতলীতে মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১টার দিকে মিছিলটি আমতলী ডিগ্রি কলেজ থেকে বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আমতলী রিপোর্টার্স ইউনিটি চত্বরে সমাবেশ করে। আমতলী (বরগুনা) প্রতিনিধিসভা অনুষ্ঠিতদিনাজপুর খামারবাড়ি মিলনায়তনে গত শনিবার ‘যক্ষ্মা রোগ প্রতিরোধে গণমাধ্যমসমূহের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। বেসরকারি সংস্থা সিসিডির এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক জি এম মর্তুজা। প্রধান আলোচক ছিলেন দিনাজপুর পরমাণু ও আলট্রাসাউন্ড কেন্দ্রের পরিচালক বি কে বোস। এতে বিষয়ভিত্তিক আলোচনা করেন দিনাজপুর যক্ষ্মা ক্লিনিকের চিকিত্সা কর্মকর্তা মাসতুরা বেগম। এতে স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন। দিনাজপুর অফিসপ্রতিযোগিতা শুরুপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত শনিবার সকাল থেকে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মোজাফফর হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ের ১৬টি ক্যাটাগরিতে প্রায় সাড়ে আট শত ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শহরের রাজপুর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। পাবনা অফিস