একনজরে
মলম পার্টির সদস্যসাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে একটি পরিবহনের কাউন্টার থেকে গত শনিবার ভোরে মলম পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রামনগর গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও বরগুনার দক্ষিণ গাজীপুর গ্রামের বিলাল হোসেন (৩৪)। ওই দুজন যাত্রীবেশে ঢাকা থেকে সাতক্ষীরাগামী কে লাইন পরিবহনে ওঠে হাসানুজ্জামান নামের এক যাত্রীর চোখে মলম লাগিয়ে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নেন। পরিবহনের লোকজন বিষয়টি বুঝতে পেরে কৌশলে তাঁদের সাতক্ষীরায় নিয়ে আসে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপানের বরজে আগুনযশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের পানচাষি আশরাফ আলীর পানের বরজ গত শনিবার গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফ আলী অভয়নগর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, ১০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি এবার পানের চাষ করেছেন। বরজে প্রায় দেড় লাখ টাকার পান ছিল। শনিবার গভীর রাতে কে বা কারা বরজে আগুন দিয়েছে। সব মিলিয়ে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমি শেষ হয়ে গেছি। আমি এর বিচার চাই।’ অভয়নগর (যশোর) প্রতিনিধিচলন্ত ট্রাক থেকেসর্বস্ব কেড়ে নিয়ে চলন্ত ট্রাক থেকে দুই যাত্রীকে সড়কের ওপর ফেলে দিয়ে দ্রুত চলে গেল ট্রাকটি। পড়ে যাওয়া ওই দুই যাত্রী পরে একটি যাত্রীবাহী কোচের যাত্রীদের সহায়তায় উদ্ধার পান। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রিজের কাছে।পরে পুলিশ উপজেলার তেলটুপি গ্রাম থেকে ট্রাকসহ হেলপার বিলাস বিশ্বাসকে (১৮) আটক করে। তবে চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিজাল টাকায় গাঁজারাজশাহীর বাগমারার বারুইহাটি গ্রামের আমজাদ হোসেনের কাছে গত শনিবার রাতে পার্শ্ববর্তী আত্রাই উপজেলার মহাদিঘি গ্রামের আবুল কালাম আজাদ (২৫) গাঁজা কিনতে আসেন। তিনি গাঁজা কিনে বিক্রেতার হাতে এক হাজার টাকার একটি নোট বের করে দেন। সন্দেহ হলে বিক্রেতা তাঁকে চ্যালেঞ্জ করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে ধরে ফেলে এবং এক হাজার টাকার দুটি জাল নোট পায়। রাতে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাঁকে আটক করে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিমাতৃসদন ইউনিটপানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গত শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১০ শয্যার মাতৃসদন ইউনিট উদ্বোধন করেন। এ উপলক্ষে সিভিল সার্জন খায়রুল কবিরের সভাপতিত্বে জাবরহাট উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে বক্তব্য দেন আতহার ইরফেন, স্থানীয় সাংসদ হাফিজউদ্দীন আহম্মদ, জেলা প্রশাসক মুহাম্মদ শহিদউজ্জামান, পুলিশ সুপার বি এম হারুন-অর-রশীদ প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি