একনজরে
ফাইলেরিয়া হাসপাতালবাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব ইয়াসুহারু সিন্টু গতকাল মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে ফাইলেরিয়া হাসপাতালের বর্ধিত অংশ উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ষষ্টি চরণ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব। স্বাগত বক্তব্যে হাসপাতালের নির্বাহী পরিচালক আনোয়ারুল হক বলেন, জাপান সরকারের অর্থায়নে ২০০৩ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিকারাদণ্ডভ্রাম্যমাণ আদালত গত রোববার রাতে নাটোরের লালপুরে তিন মাদক সেবনকারীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম লালপুরের ঈশ্বরদী বিমানবন্দর এলাকার ভাদুর বটতলায় অভিযান চালিয়ে পাবনা সদর থানার নূরপুর মহল্লার মৃত নাছিমের ছেলে নয়ন (২৫), আবদুর রউফের ছেলে রিপন (২১) ও মুরাদ আলীর ছেলে রনিকে (১৮) ফেনসিডিল সেবনকালে হাতেনাতে আটক করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। লালপুর (নাটোর) প্রতিনিধিরেলের কাজ শুরু১২ বছর আগে বন্ধ হওয়া ফরিদপুর-রাজবাড়ী রেলপথ আবার চালু করার উদ্যোগ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার থেকে ফরিদপুরের অম্বিকাপুর রেলস্টেশন থেকে ফরিদপুর স্টেশন পর্যন্ত রেলপথের দুই পাশে ৩০ ফুটের মধ্যে অবস্থিত যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের ডিভিশনাল স্টেট অফিসার কিরণ চন্দ্র রায় এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এ পথকে সম্প্রসারণ করে প্রাথমিক পর্যায়ে ভাঙ্গা উপজেলা পর্যন্ত নেওয়া হবে। ফরিদপুর অফিসতদবিরের জোরেতদবিরের জোরে তাৎক্ষণিক বদলির আদেশ বাতিল করলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র অধিকারী। উপজেলার শিক্ষকেরা গত ২৩ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তাঁর বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, হয়রানি, ক্লাস্টারের ভাতার টাকা না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন। ২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাঁকে রাজবাড়ীর পাংশায় বদলি করে। প্রজ্ঞাপনে ৯ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১০ ফেব্রুয়ারি তাৎক্ষণিক বদলি হিসেবে গণ্য হবে বলে উল্লেখ ছিল। এ ব্যাপারে নিখিল চন্দ্র অধিকারী বলেন, ‘আমি কর্মস্থলে থেকে উপজেলা চেয়ারম্যান ও মন্ত্রীকে ধরে বদলির আদেশ বাতিল করিয়েছি।’ গোপালগঞ্জ প্রতিনিধি